আমার চুমোয় তবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: কাজী আসিফ ও তানজিন তিশা  ছবি: কবির হোসেন

‘চলো না বেড়িয়ে আসি দূরে বা কোথাও’—এই কথা বলতে
নিভে যায় সাহসের যে সলতে
জ্বালিয়ে আমি তোমার কাছে আসি।
এমনকি আজও বলা হয়নি ‘ভালোবাসি!’

মডেল: কাজী আসিফ ও তানজিন তিশা  ছবি: কবির হোসেন
মডেল: কাজী আসিফ ও তানজিন তিশা ছবি: কবির হোসেন

আমি কত কিছু বলে চলি, তুমি কিছুই বলো না। 
রহস্য দিয়ে বোনা
দামাস্কাসের দোরপর্দা তোমার হৃদয়;
রক্ত দিয়ে আজ যদি তা মাখিয়ে দিই, কেমন হয়?

মডেল: কাজী আসিফ ও তানজিন তিশা  ছবি: কবির হোসেন
মডেল: কাজী আসিফ ও তানজিন তিশা ছবি: কবির হোসেন

বললে, ‘কাল বহুদিন পরে
বেড়াতে গিয়েছিলাম শহরে।’
‘কী দেখে এসেছ? আমার চেয়েও মাতাল
কাউকে দেখলে যে তোমার জন্যে পাতাল
পর্যন্ত যেতে প্রস্তুত?’
‘না, তা দেখিনি।
দেখেছি শুধু জিনিসের বিকিকিনি!’

মডেল: কাজী আসিফ ও তানজিন তিশা  ছবি: কবির হোসেন
মডেল: কাজী আসিফ ও তানজিন তিশা ছবি: কবির হোসেন

‘কী দেখে এসেছ? আমার চেয়ে বোকা কোনো চোর,
হীরামুক্তা ফেলে যার হৃদয়ের দিকে নজর?’
‘না, তা দেখিনি। দেখেছি বিজ্ঞাপন—
লাল নীল বিশাল সব নিয়ন!’

মডেল: কাজী আসিফ ও তানজিন তিশা  ছবি: কবির হোসেন
মডেল: কাজী আসিফ ও তানজিন তিশা ছবি: কবির হোসেন

হঠাৎ পড়ল চোখ—
কিছুক্ষণ অপলক

মডেল: কাজী আসিফ ও তানজিন তিশা  ছবি: কবির হোসেন
মডেল: কাজী আসিফ ও তানজিন তিশা ছবি: কবির হোসেন

তাকিয়ে থেকে বললাম, ‘দেখি, দেখি, ওখানে কিসের দাগ!’
তুমি বড্ড চালাক—
চুল দিয়ে ঢেকে দিলে দাগ!

মডেল: কাজী আসিফ ও তানজিন তিশা  ছবি: কবির হোসেন
মডেল: কাজী আসিফ ও তানজিন তিশা ছবি: কবির হোসেন

বললে, ‘কই, কিছু না। ওহ্ ওটা?
একদিন যাকে ভালোবেসেছিলাম তার রক্তের ফোঁটা!
আমি দেখাতে চাই না সে দাগ।’

মডেল: কাজী আসিফ ও তানজিন তিশা  ছবি: কবির হোসেন
মডেল: কাজী আসিফ ও তানজিন তিশা ছবি: কবির হোসেন

বললাম, ‘যদি যায় আমার চুমোয় তবে মিলিয়ে যাক!’