আরও উন্নতির প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী

আমি আশা করি, গত কয়েক বছরের ধারাবাহিকতায় আমাদের গণিত উৎসবে সারা দেশের শিক্ষার্থীরা বিপুলসংখ্যায় অংশগ্রহণ করবে এবং তারা সাফল্য ধরে রাখবে। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের গড় পারফরম্যান্সের উন্নতি হচ্ছে। অনেক ক্ষেত্রে গণিত বিষয়ে যে ভীতি ছিল, সেটাও ধীরে ধীরে দূর হচ্ছে। অভিভাবক ও শিক্ষকেরা তাঁদের ছেলেমেয়ে, ছাত্রছাত্রীদের গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণে উৎসাহিত করছেন।
আমি আশা করি, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে আমাদের যে দল অংশ নেবে, তারাও বাংলাদেশের জন্য আরও ভালো ফল নিয়ে আসবে।

সভাপতি ,বাংলাদেশ গণিত অলিম্পিয়াড