আরটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিটায়ার্ড চোর নাটকের দৃশ্যে রোমানা ও জাহিদ হোসেন। আরটিভিতে শুক্রবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন জাকির হোসেন। পরিচালনা করেছেন জাহিদ হাসান।
রিটায়ার্ড চোর নাটকের দৃশ্যে রোমানা ও জাহিদ হোসেন। আরটিভিতে শুক্রবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন জাকির হোসেন। পরিচালনা করেছেন জাহিদ হাসান।

হূদয় গহিনে
আরটিভিতে ঈদের দিন বেলা সাড়ে ১১টায় প্রচারিত হবে টেলিছবি হূদয় গহিনে। লিখেছেন বীণা আলম। পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন সজল, তিশা, শিরিন আলম, লায়লা হাসান প্রমুখ। সজল ও তিশা বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে পড়ছে। সজল তিশাকে ভালোবাসে। কিন্তু তিশা বুঝেও না বোঝার ভান করে। এদিকে তিশার অনেক কাজ সজল তিশার অগোচরে করে ফেলে। তিশা তা বুঝতে পারে না। একদিন সজলের খুব জ্বর হয়। জ্বরের ঘোরে সজল তিশার নাম বলতে থাকে। তিশা পরম মমতায় হাত রাখে সজলের কপালে।

অতন্দ্রিলা
আরটিভিতে বৃহস্পতিবার রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক অতন্দ্রিলা। লিখেছেন ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন তিশা, তারিক আনাম খান প্রমুখ। মেয়েটা মানসিক রোগী। তার ভাবনার জায়গাটা অন্য রকম। সবাই নানা কারণে শুধু শুধুই মেয়েটাকে দোষ দেয়। তার অযাচিত কর্মকাণ্ডকে ঘৃণা করে।

স্বপ্নতরী

আরটিভিতে ঈদের দিন থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক স্বপ্নতরী। লিখেছেন ফারিয়া হোসেন। পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমেদ। অভিনয় করেছেন পূর্ণিমা, সজল, আলিফ, মুনিয়া প্রমুখ। পূর্ণিমার বাসার সামনের দোকানে সব সময় চা খায় সজল। একদিন সজলের সঙ্গে চা খেতে যায় পূর্ণিমা। ইচ্ছা সজলকে ভড়কে দেওয়ার। কিন্তু পূর্ণিমা নিজেই ভড়কে যায়। সজলের মানিব্যাগে পূর্ণিমার ছবি! কারণ, সজল পূর্ণিমাকে পছন্দ করে। সজলকে ভালো লাগে পূর্ণিমার। পূর্ণিমা একসময় দ্বিধায় পড়ে। কারণ, আরেকটি ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে আছে। এখন সে কাকে ভালোবাসবে?

বিবর্ণ ভালোবাসা

আরটিভিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রচারিত হবে টেলিছবি বিবর্ণ ভালোবাসা। লিখেছেন ও পরিচালনা করেছেন মোহন খান। অভিনয় করেছেন প্রভা, জয়, শাহেদ প্রমুখ।

সৌরভ

আরটিভিতে ঈদের দিন রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক সৌরভ। লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন সজল, বিন্দু, আল মনসুর, দিলারা জামান, ফারুক আহমেদ প্রমুখ। সজলের বাসায় বেড়াতে আসে তার শ্বশুর ও শাশুড়ি। ডিম না খেয়ে তারা মুরগির মাংস খেতে চায়। সজল মাটির তৈরি জিনিস বিক্রি করে কোনোমতে সংসার চালায়। সজলের মা অবস্থাপন্ন ও বিধবা মহিলার বাসায় সার্বক্ষণিক কাজের বুয়া। সজল আর বিন্দু মার কাছ থেকে টাকা আনতে যায়। সেখানে লুকোচুরি খেলতে গিয়ে বাসা থেকে আর বেরোতে পারে না।

বউ চোর নাটকের দৃশ্যে মোশাররফ করিম, মীম ও শামীম জামান। আরটিভিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন জাকির হোসেন। পরিচালনা করেছেন শামীম জামান।
বউ চোর নাটকের দৃশ্যে মোশাররফ করিম, মীম ও শামীম জামান। আরটিভিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন জাকির হোসেন। পরিচালনা করেছেন শামীম জামান।

মানি ইজ নো প্রবলেম
আরটিভিতে শুক্রবার রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক মানি ইজ নো প্রবলেম। লিখেছেন ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুণ প্রমুখ। লন্ডনপ্রবাসী মোশাররফ বিয়ে করার উদ্দেশ্যে দেশে এসেছে। তার একটাই চাওয়া, পাত্রীকে অবশ্যই সংস্কৃতিমনা হতে হবে। নিপুণকে সে পছন্দ করেছে। বাধা হয়ে দাঁড়ায় নিপুণের প্রেমিক শামীম। শামীম বেকার। শামীমকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করে মোশাররফ। পাশাপাশি নিপুণের পরিবারকে বিদেশ নিয়ে যাওয়ার লোভ দেখায়।

আর মাত্র কয়ডা দিন
আরটিভিতে ঈদের দিন থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন রাত ১১টা পাঁচ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক আর মাত্র কয়ডা দিন। লিখেছেন বৃন্দাবন দাস। পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, বিন্দু, শাহনাজ খুশী, রহমান আলী, শিরিন আলম প্রমুখ। গ্রামে এক সকালে খবর ছড়িয়ে পড়ে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার মেয়াদ আর মাত্র কয়টা দিন। আতঙ্কিত হয়ে নানা জনে নানা কাজে লিপ্ত হয়। গ্রামজুড়ে সবার মাঝে একটি কথাই উচ্চারিত হতে থাকে, ‘আর মাত্র কয়ডা দিন’।