প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতের আদরে ঘুমায় পৃথিবী এক।
হাতেরই চাপড়ে জাগে
চরাচর,
সূর্য ডুবে গিয়ে হাতের-ই ইশারায়
জেগে ওঠে আন্ধার মানিক
তারও হৃদয় আলোয় কালোয় বিভক্ত
নিয়মিত।
আর যখন ভাঙন গড়ায়, নদীর চড়ায়
তখন আমাকে কেন এক হতে বল।
আমার আধেক তো ফেলে এসেছি
আড়িয়াল খার জোছনা-গোলা জলে
গলায় ঝোলানো এক থোকা
তাবিজে
কামরাঙার কচি পাতায়
ও মন, ও গোপন বন্ধু ও শেষ সখা
তুমি একবার শেষবার আমার
শরীরে বুলাও হাত।