আশ্রয়কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলায় ২০০৯ সালে আঘাত হানে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ‘আইলা’। আশ্রয়কেন্দ্র না থাকায় সে দুর্যোগ হয়ে উঠেছিল দুঃসহ। নিহতের সংখ্যা ৪০, আহত পাঁচ শতাধিক, গৃহহীন হন দুই লক্ষাধিক মানুষ! সে সময় প্রথম আলো ট্রাস্ট শ্যামনগর উপজেলার সিংহড়তলী এলাকায় একটি দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। সহযোগিতার হাত বাড়ায় হংকং সাংহাই ব্যাংক (এইচএসবিসি)। ২০১০ সালের ২৭ জানুয়ারি শুরু হয়ে পরের বছর ২৮ জানুয়ারি পুরোপুরি প্রস্তুত হয় আশ্রয়কেন্দ্রটি। ২ হাজার ৬২৮ বর্গফুট আয়তনের আধুনিক এ আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতা ১ হাজার ১০০। ভবনটি সিংহড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।