প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন অনুযায়ী অনুশীলন করবে।
১ নম্বর প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। এর মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক।
যেমন: রতন তার প্রিয় কলমটি বন্ধুকে দেবে বলে প্রতিজ্ঞা করল। কিন্তু পরবর্তী সময়ে সে সেটি দিল না। এতে কী প্রকাশ পায়?
ক. বন্ধুকে কষ্ট দেওয়া
খ. বিশ্বাস ভঙ্গ করা
গ. প্রতিজ্ঞা ভঙ্গ করা
ঘ. বন্ধুকে বোকা বানান
উত্তর: গ. প্রতিজ্ঞা ভঙ্গ করা
২ নম্বর প্রশ্ন: ১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১। শুধু দু-একটি বাক্যে সঠিক উত্তরটি লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক কিছু লিখবে না।
৩ নম্বর প্রশ্ন: মোট ১০টি কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে। এর মধ্যে ক, খ, গ ও ঘ নম্বর প্রশ্নসহ মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক, খ, গ ও ঘ যোগ্যতাভিত্তিক প্রশ্ন, যার উত্তর অবশ্যই দিতে হবে। প্রতিটি প্রশ্নের যথার্থ ও প্রাসঙ্গিক উত্তরের জন্য পাঠ্যবইয়ের প্রতিটি বিষয়বস্তু বুঝে পড়বে এবং এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিকট পরিবেশের একাধিক বিষয়ের যুক্তিনির্ভর ব্যাখ্যা লেখার চেষ্টা করবে। প্রশ্নের নির্দেশনা অনুসারে উত্তর লিখলে ভালো নম্বর আশা করতে পারো।
শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা