উদ্ভাবনের আনন্দযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ভাবনে আগ্রহী করাই এই উৎ​সবের লক্ষ্য। ছবি: হাসান রাজা
উদ্ভাবনে আগ্রহী করাই এই উৎ​সবের লক্ষ্য। ছবি: হাসান রাজা

বিজ্ঞান জয়োৎসব হলো সারা দেশের খুদে বিজ্ঞানীদের এক মিলনমেলা। সিটি ব্যাংক–প্রথম আলো বিজ্ঞান জয়োৎসব গত বছর প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল। এ বছরও এই উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে।
বিজ্ঞান ও প্রযুক্তিকে কেন্দ্র করেই এগিয়ে যাবে সভ্যতা—এই সত্যটা বুঝে ফেলেছে বেশির ভাগ জাতি। তাই সব জায়গায় আলাদা করে গুরুত্ব দেওয়া শুরু হলো বিজ্ঞানশিক্ষাকে। কিন্তু হঠাৎ করে আমাদের দেশে বিজ্ঞানশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী কমে যেতে শুরু করে। এ থেকে উত্তরণের উপায় একটাই। শিক্ষার্থীদের উদ্ভাবনের আনন্দময় যাত্রায় শরিক করা। আর এই কাজটা করার জন্যই সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের আয়োজন। দেশের ১৫টি অঞ্চলে আঞ্চলিক উৎসব শেষে ঢাকায় মূলপর্বে হাজির হয়েছিল ১১৫টি প্রকল্প আর কয়েক শ কুইজ বিজয়ী। জয়োৎসবের প্রথম বছরে সবচেয়ে বড় অর্জন সম্ভবত শিক্ষার্থীদের মধ্যে ধারণা তৈরি হওয়া যে সত্যিকারের বিজ্ঞান প্রকল্প কেমন হওয়া উচিত।

এক নজরে
অংশগ্রহণকারী অঞ্চল: ১৫টি
মোট পুরস্কার: ৯৯টি
উৎসবের সঙ্গী যারা: প্রথম আলো বন্ধুসভা, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, কিশোর আলো, মুক্ত আসর, প্রথমা প্রকাশন, তাম্রলিপি, অনুপম ও রকমারি ডটকম
পৃষ্ঠপোষকতায়: দি সিটি ব্যাংক লিমিটেড