একটুখানি মুচকি হাসি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতি ঈদের পর ফেসবুক ছেয়ে যায় অভিনয়শিল্পী মোশাররফ করিমের মজার সব স্থিরচিত্র দিয়ে। ভক্তরা শুধু যে তাঁর নাটক উপভোগ করেন তা নয়, তাঁর মুখভঙ্গিগুলোও অনলাইনে ভীষণ জনপ্রিয়। দর্শকপ্রিয় এই তারকার কয়েকটা দৃ​েশ্য কৌতুকের সংলাপ বসিয়ে তৈরি করা হলো এই নতুন মিম
.
.

দেরি হলো বলে রাগ কোরো না লক্ষ্মী, একটা রিকশার পেছন পেছন দৌড়ে এসেছি। ২০ টাকা বাচল।

.
.

তো, একটা ট্যাক্সির ​পেছনে দৌড়াতে, ২০০ টাকা বেচে যেত।

.
.

কাজ আমার ভীষণ প্রিয়। তাই অফিসে বসে বসে অন্যের কাজ দেখি।

.
.

আপা, আমার সঙ্গে পাঁচ মিনিট কথা বলবেন প্লিজ? 
কেন?
বেড়াতে এসে আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি।
তো আমি কী করব? 

.
.

আগেও খেয়াল করেছি, আমি অপরিচিত কোনো নারীর সঙ্গে কথা বললেই কোথা থেকে যেন আমার স্ত্রী হাজির হয়ে যায়!

.
.

খবরদার। মুখ সামলে কথা বলো। আমি কিন্তু কারাতে, তায়কোয়ান্দো, মার্শাল আর্ট, জুডো...

.
.

এমন অনেকগুলো ভয়ংকর ভয়ংকর শব্দ জানি!