একুশে টেলিভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাভ ম্যারেজ নাটকের দৃশ্যে শাহনাজ খুশী ও চঞ্চল চৌধুরী। একুশে টিভিতে ঈদের দিন রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন বৃন্দাবন দাস। পরিচালনা করেছেন দীপু হাজরা।
লাভ ম্যারেজ নাটকের দৃশ্যে শাহনাজ খুশী ও চঞ্চল চৌধুরী। একুশে টিভিতে ঈদের দিন রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন বৃন্দাবন দাস। পরিচালনা করেছেন দীপু হাজরা।

প্রাণের মাঝে সুধা আছে
একুশে টিভিতে বৃহস্পতিবার বিকেল চারটা পাঁচ মিনিটে প্রচারিত হবে টেলিছবি প্রাণের মাঝে সুধা আছে। লিখেছেন ফারিয়া হোসেন। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন তারিন, অপূর্ব প্রমুখ। তিথি এবং ইমনের বিয়ের ছয় বছর পূর্তির বিশাল অনুষ্ঠানের পরদিন সকাল শুরু হয় চায়ের কাপে ঝড় দিয়ে। তিথির অভিযোগ, ইমনের মধ্যে আগের সেই আবেগ আর ভালোবাসা নেই। নেই সম্পর্কের সেই জাদু। তিথি এখনো ইমনের প্রথম দেওয়া সেই গোলাপের ঘ্রাণ পায়।

ঘ্রাণ
একুশে টিভিতে শুক্রবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক ঘ্রাণ। লিখেছেন ও পরিচালনা করেছেন সৈয়দ হোসেন। অভিনয় করেছেন সজল, বিন্দুসহ আরও অনেকে। বাশারের এক অদ্ভুত ক্ষমতা আছে। গন্ধ দিয়ে সে মানুষকে চিনতে পারে। একদিন কলেজের বারান্দায় দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে বাশার। হঠাৎ কী এক গন্ধ পায় সে। এরপর ছুটতে থাকে সেই গন্ধের পেছনে।

শুভ অমাবস্যা

একুশে টিভিতে বৃহস্পতিবার রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক শুভ অমাবস্যা। লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, আবদুল্লাহ রানা, নওশাবা, ফারুক আহমেদ, মনিরাজ প্রমুখ।

সুবর্ণা একজন রাগী মহিলা। সবার সঙ্গে তার ঝগড়া লেগেই থাকে। বেশি ঝগড়া হয় তার স্বামীর সঙ্গে। ঠুনকো বিষয়েও তৈরি হয় তুফান। আর তা নিয়ে তাদের মেয়ের মনে চলে অশান্তি। বাবা-মায়ের নিত্যদিনের ঝগড়া দেখতে দেখতে বিরক্ত সে। এর মধ্যে এক দিন বাসায় আসে তিন ডাকাত।

পুতুল রহস্য

একুশে টিভিতে ঈদের দিন থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক পুতুল রহস্য। লিখেছেন রিজওয়ান খান। পরিচালনা করেছেন কায়সার আহমেদ। অভিনয় করেছেন পপি, মিলন, নাদিয়া, আবিদ রেহান, টুটুল চৌধুরী প্রমুখ।