প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতির এই শেষ সময়ে নতুন কিছু শেখার সময় নেই। এখন প্রয়োজন শুধু রিভিশন। মনোযোগ সহকারে প্রতিটি বিষয় রিভিশন দিবে। নিয়মিত পড়াশোনা করে যা শিখেছ, পাঠ্যবিষয়ের ওপর যা আয়ত্ত করেছ, কেবল সেসব রিভিশন দেওয়ার সময় এখন। বিষয়ভিত্তিক কোনো অধ্যায় কিংবা বিষয়ের কোনো অংশ এখনো যদি কারও কাছে কঠিন মনে হয়, তবে সেসব পাঠের অংশ বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। প্রয়োজনে ওই বিষয়ের শিক্ষক বা অভিভাবকের সহযোগিতা নিয়ে তা স্পষ্ট করে নিতে হবে। মনে রেখো, পরীক্ষার আগের রাত খুবই গুরুত্বপূর্ণ। এই রাতে বেশি সময় জেগে থাকা ঠিক হবে না। মনে রাখবে, ভালো ঘুম স্মৃতিশক্তিকে সতেজ করে, মনে প্রশান্তি এনে দেয়। ভালো প্রস্তুতি নিয়ে তোমরা পরীক্ষার হলে যাবে এবং দুশ্চিন্তামুক্ত থেকে পরীক্ষা দেবে।
প্রধান শিক্ষক, খুলনা জিলা স্কুল, খুলনা