এশিয়ান টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেম সংঘাত ধারাবাহিক নাটকের দৃশ্য। এশিয়ান টিভিতে ঈদের দিন থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন রাত আটটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক প্রেম সংঘাত। পরিচালনা করেছেন মাইনুল হাসান।
প্রেম সংঘাত ধারাবাহিক নাটকের দৃশ্য। এশিয়ান টিভিতে ঈদের দিন থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন রাত আটটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক প্রেম সংঘাত। পরিচালনা করেছেন মাইনুল হাসান।

বিয়ের ফুল
এশিয়ান টিভিতে ঈদের দিন থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক বিয়ের ফুল। লিখেছেন ও পরিচালনা করেছেন শাহীন কবির। বিয়ে হবে? কবে হবে? বিয়ের ফুল কি ফুটেছে? নাকি ফুল ফোটার আগেই কলিতে ফুল ঝরে গেছে। বিয়ে নিয়ে কথা বলতে গেলে কত ধরনের না ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। আর এমন সব ঝামেলা আরও জট পাকিয়ে গেছে, যখন কি না বিয়ের আগেই ঘটতে থাকে সব অদ্ভুত ঘটনা। ঘটনা আর রটনা নিয়েই শেষ পর্যন্ত ফুটেছে বিয়ের ফুল।

অন্তরে বাহিরে
এশিয়ান টিভিতে ঈদের দিন থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন রাত নয়টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক অন্তরে বাহিরে। পরিচালনা করেছেন খান শাহজাহান। মানুষের মনের ভেতরে যা আছে, বাইরে কি সেই রকম কিছু আছে? নেই। কিন্তু ভেতরে আর বাইরের রূপটা কি সহজে বোঝা যায়?