এসএ টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ টিভিতে ঈদের দিন বেলা তিনটায় প্রচারিত হবে টেলিছবি বাল্যশিক্ষা। লিখেছেন পলাশ মাহবুব, পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, রোজা পারমিতা দে। একই দিনে তিনজন চাকরিতে যোগ দিয়েছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুজন ছেলে আর বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া মিলি। মিলি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সখ্য গড়ে তোলে। তাই মিলিকে কোনো কাজই করতে হয় না। মিলির সব কাজ করে নতুন ছেলে দুটি। মিলির পদোন্নতি হলেও ছেলে দুটির কোনো পদোন্নতির কোনো খবর নেই। সেদিনই অফিসে আসে নতুন আরেকটি মেয়ে।

.
.

নেয়ামতের কেয়ামত নাটকের দৃশ্যে শহীদুজ্জামান সেলিম ও শম্পা রেজা। লিখেছেন রূপান্তর। পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল। এসএ টিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে ধারাবাহিকটি

.
.

সুন্দর অসুন্দর স্মার্ট নাটকের সজল, মাজনুন মিজান, সোহানা সাবা ও তানজিন তিশা। লিখেছেন ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। এসএ টিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে ধারাবাহিকটি