কম্পিটেন্সি বেইসড প্রশ্নে বেশি নজর দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রিয় পরীক্ষার্থী, ২০১৫ সালের নতুন প্রশ্নকাঠামো অনুযায়ী ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্ন থাকবে ৫ম শ্রেণির পাঠ্যবইয়ের Text/ dialogue/ diagram/ picture থেকে। এই টেক্সট-নির্ভর যে প্রশ্নগুলো হবে তা হলো:

১ নম্বর প্রশ্ন: Multiple choice questions:
এই প্রশ্নে ১০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। প্রদত্ত টেক্সটটি ভালো করে পড়ে সব কটি প্রশ্নের উত্তর দিতে হবে।
২ নম্বর প্রশ্ন: Matching words with their meanings/Fill in the blanks:
এই প্রশ্নে দুটি কলামের একটি টেবিলের ১ম কলামটিতে পাঁচটি শব্দ থাকবে এবং ২য় কলামে ওই পাঁচটি শব্দের ইংরেজি অর্থসহ মোট সাতটি শব্দার্থ থাকবে। তোমাকে প্রশ্নের নম্বর লিখে প্রদত্ত শব্দ ও তার অর্থ বাছাই করে সঠিক অর্থ মিল করে উত্তরপত্রে লিখতে হবে। অথবা শূন্যস্থান পূরণ করতে বলা হবে। যথার্থভাবে লিখতে পারলে পূর্ণ নম্বর পাবে।
৩ নম্বর প্রশ্ন: Answer short questions:
এই প্রশ্নে টেক্সট-ভিত্তিক ৫টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। ৫টি প্রশ্নে মোট নম্বর থাকবে ১০। সব কটি প্রশ্নের উত্তর লিখতে হবে।
৪ নম্বর প্রশ্ন:
এই প্রশ্নে থাকবে টেক্সট সম্পৃক্ত একটি শর্ট কম্পোজিশন। প্রশ্নের নির্দেশনায় এটি লেখার জন্য টেক্সট-সম্পৃক্ত একগুচ্ছ প্রশ্ন বা free writing-এর কথা উল্লেখ থাকতে পারে। তবে উত্তরপত্র মূল্যায়নের সময় এই শর্ট কম্পোজিশনের sentence structure, capital letter, punctuations ও spelling বিবেচনায় আনা হবে। কাজেই কম্পোজিশন লেখার ক্ষেত্রে তোমাকে খুব সচেতন থাকতে হবে।

পাঠ্যবইবহির্ভূত টেক্সট (কম্পিটেন্সি বেইসড):
প্রশ্ন নম্বর ৫, ৬, ৭, ৮ ও ৯ থাকবে পাঠ্যবইবহির্ভূত Text/ dialogue/ diagram/picture থেকে। সব কটি প্রশ্ন হবে কম্পিটেন্সি বেইসড।
৫ নম্বর প্রশ্ন: Multiple choice questions:
এই প্রশ্নে ১০টি কম্পিটেন্সি বেইসড বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। সব কটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এ ক্ষেত্রে প্রশ্নের নম্বর দিয়ে শুধু উত্তর লিখবে।
৬ নম্বর প্রশ্ন: Fill in the blanks with the given words:
এই প্রশ্নে শূন্যস্থান পূরণের জন্য পাঁচটি বাক্য দেওয়া থাকবে। প্রশ্নে প্রদত্ত আটটি word থেকে পাঁচটি প্রযোজ্য word বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে।
৭ নম্বর প্রশ্ন: Answer short questions:
এখানে কম্পিটেন্সি বেইসড পাঁচটি প্রশ্ন থাকবে। সব কটিরই উত্তর করতে হবে। প্রশ্ন নম্বর দিয়ে নির্দেশনা অনুসারে তোমাকে শুধু উত্তর লিখতে হবে। পাঁচটি প্রশ্নের জন্য মোট নম্বর থাকবে ১০।
৮ নম্বর প্রশ্ন: Short compositions:
এই প্রশ্নে একটি short composition লিখতে বলা হবে। এটি লেখার জন্য ৪ নম্বর প্রশ্নের নিয়মই অনুসরণ করা হবে। প্রশ্নের নির্দেশনা অনুসারে সঠিকভাবে কম্পোজিশন লিখলে ভালো নম্বর পাবে।
৯ নম্বর প্রশ্ন: Writing simple personal letter:
এই প্রশ্নে একটি অনানুষ্ঠানিক (informal) পত্র লিখতে হবে। পত্র লেখার জন্য cues থাকবে। সেই অনুসারে পত্র লিখতে হবে। এই প্রশ্নও কম্পিটেন্সি বেইসড।
১০ নম্বর প্রশ্ন: Short questions : কম্পিটেন্সি বেইসড এই প্রশ্নে Instruction/ direction/procedure-সম্পর্কিত ৫টি নির্দেশনা থাকবে। এখানে নির্দেশনাভিত্তিক ৩টি প্রশ্ন থাকবে। তোমাকে ৩টি প্রশ্নেরই উত্তর লিখতে হবে। যেমন:
Read the instructions about making cool sherbet and answer the following questions.
1. Pour 3 spoonfuls of fruit syrup in a glass.
2. Fill the glass with water or milk.
3. Stir the mix in the glass well with a spoon.
4. Put some crushed ice in the glass.
5. Take a long sip of cool sherbet and refresh yourself.
Questions:
a. What do you need to make cool sherbet?
b. Why is ice needed to make sherbet?
c. How do you refresh yourself when you are tired?
Answer:
a. Fruit syrup, water or milk and ice.
b. To make sherbet cool.
c. When I am tired, I refresh myself by taking a long sip of cool sherbet.
১১ নম্বর প্রশ্ন: Short questions :
এই প্রশ্নের নির্দেশনায় ৫টি বাক্য বা ৫টি শূন্যস্থান বা ৫ দিনের/ সপ্তাহের/ মাসের/ সময়ের schedule-এর যেকোনো একটি দেওয়া থাকবে। প্রশ্নের নির্দেশনা অনুসারে তোমাকে উত্তর লিখতে হবে।
১২ নম্বর প্রশ্ন: Arrange/rewrite:
এই প্রশ্নে sentence/ letters/ words এলোমেলোভাবে দেওয়া থাকবে। এগুলো সাজিয়ে অর্থবোধক word বা sentence তৈরি করতে হবে।
১৩ নম্বর প্রশ্ন: Form completion:
এই প্রশ্নে একটি Form-এর নমুনা দেওয়া থাকবে। প্রশ্নে প্রদত্ত নির্দেশনা অনুসারে Formটি পূরণ করতে হবে।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা