করতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাদের সাথে আকাশ দেখার কথা
তারা সবাই বিস্মরণের বাড়ি
আমি তাদের পথ হারিয়ে খুঁজি
বলো জীবন, কোথায় কড়া নাড়ি?
দাঁড়িয়ে থাকি ইতস্তত মেঘে
বাইরে ধূলি, ঘূর্ণি তাড়া করে
অরক্ষিত বাস্তু অভিজ্ঞতায়
সাপের আগে সূর্যমুখী মরে।
তবু আমার ফুল ফোটাবার আশা
তবু আমার পাখি-উড়াল কাল
এক অজানা পথের আঁকে বাঁকে
বাজিয়ে যাবো তোমার করতাল।