করমালির বৈশাখ ও তার উত্তরপুরুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখ ঠারে কালো মেঘ,
মহাজন বজ্রকণ্ঠে কাঁপায় আঙ্গিনা:
‘আসল চাইনি তো বেটা,
সুুদের টাকাটা শুধু বল্ দিবি কি না?’

বলি আমি, ‘আগামী শুক্কুরে যদি আসেন হুজুর...
নসিমন পান্তা বেচতে গিয়েছে রমনায়—
তাতে যদি না-কুলায়
শখের বাউটিটা তার বেচে দেবো, আর কতদূর?’

নসিমন ফিরে এলো,
বিক্রিবাটা ভালো তবু মেজাজটা নয় তত খোশ—
ছেলেটার বায়নামতো:
চারুকলা থেকে তাকে কিনতে হলো রঙিন মুখোশ।