কেনিয়া: বিপণিবিতানে সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপণিবিতানে সন্ত্রাসী হামলা
বিপণিবিতানে সন্ত্রাসী হামলা

২০১৩ সালের ২১ সেপ্টেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে ওয়েস্টগেট শপিং মল নামের এক বিশাল বিপণিকেন্দ্রে সন্ত্রাসী হামলা চালায় ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের মুখোশধারী জঙ্গিরা। তারা শপিং মলটি দখলে নিয়ে নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করে। সরকারি নিরাপত্তা বাহিনী ২৪ ঘণ্টা যুদ্ধ করে শপিং মলটিকে জঙ্গিমুক্ত করে। এ ঘটনায় মোট ৭২ ব্যক্তির প্রাণহানি ঘটে, আহত হয় দুই শতাধিক। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ছিল অনেক। ছয় সরকারি সেনা ও পাঁচ জঙ্গিও নিহত হয়।