গণিত উৎসবে বর্ষ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্দুল কাইয়ুম
আব্দুল কাইয়ুম

আমরা এবার গণিত উৎসবের মধ্য দিয়ে নতুন বছরটি শুরু করছি। তরুণ শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বছরের ঝকঝকে নতুন বই আর চোখেমুখে গণিত উৎসব ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার উৎসাহ।
আচ্ছা, আমরা নতুন বছর নিয়েই একটুখানি গণিত করে নিই না কেন। এ বছরের ১ জানুয়ারি ছিল বুধবার। আগামী বছর হবে বৃহস্পতিবার। এর পরের বছর ২০১৬ সালে হবে শুক্রবার। প্রতিবছর বর্ষ শুরুর বার এক দিন করে বাড়ছে। কিন্তু এর পরের বছর ১ জানুয়ারি শনিবার হবে না, হবে রোববার। কেন বলো তো? খুব সহজ, তোমরা নিজেরাই এর কারণ বের করতে পারো। প্রতি চার বছর পর লিপইয়ার হয় বলেই হিসাবে এক দিন বেড়ে যায়।
এক যুগ ধরে গণিত উৎসব দেশের শিক্ষানুরাগী কিশোর-তরুণদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি প্রবল আগ্রহের সৃষ্টি করে চলেছে। দেশে আধুনিক, চৌকস ও বিজ্ঞানমনস্ক একটি নতুন প্রজন্ম গড়ে উঠছে। এরা বাংলাদেশের জন্য নিয়ে আসছে নতুন এক বার্তা। এদের মেধা ও শ্রম ভবিষ্যতের বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, এতে সন্দেহ নেই। বিজ্ঞানভিত্তিক নতুন এক বাংলাদেশ আমাদের জন্য অপেক্ষা করছে। এখানেই আমাদের গণিত উৎসবের প্রকৃত সার্থকতা। তরুণ গণিতবিদদের প্রতি রইল আমাদের প্রাণঢালা অভিনন্দন।

সহযোগী সম্পাদক, প্রথম আলো