গণিত ক্লাবগুলোর প্রতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুবিক’স কিউব
রুবিক’স কিউব

অন্যান্য বছরের মতো এবারও নির্বাচন করা হবে ২০১৩ সালের সেরা গণিত ক্লাব। এ জন্য দেশের গণিত ক্লাবগুলোকে তাদের বিস্তারিত তথ্য এবং ২০১৩ সালের কার্যক্রম গণিত অলিম্পিয়াড কমিটির বরাবর পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। ঠিকানা: গণিত উৎসব ২০১৪, প্রথম আলো (ষষ্ঠ তলা), ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।
এবারও আছে রুবিক’স কিউব প্রতিযোগিতা
এবারও গণিত উৎসবে থাকছে রুবিক’স কিউব প্রতিযোগিতা। জমজমাট এই প্রতিযোগিতা থাকবে সরাসরি গণিত অলিম্পিয়াডের মঞ্চে। সুতরাং, খুদে গণিতবিদেরা প্রস্তুতি নাও এখন থেকেই।
প্রস্তুতির জন্য কিছু বই
১. বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের যত প্রশ্ন (বিগত বছরগুলোর প্রশ্নসংবলিত বই)।
২. গণিত এবং আরও গণিত—মুহম্মদ জাফর ইকবাল ও জাকারিয়া স্বপন।
৩. গণিতের জাদু—আব্দুল কাইয়ুম
৪. যারা গণিত ভালোবাসে—মুনির হাসান
৫. The Art and Craft of Problem Solving - Paul Zeitz
৬. Five Hundred Mathematical Challenges - Edward J. Barbeau, Murray S. Klamkin, William O. J. Moser
৭. Plane Euclidean Geometry: Theory and Problems - A.D. Gardiner C.J. Bradley
৭. Theory of Numbers: A Text and Source Book of Problems - Andrew Adler and John E. Cloury
গণিতের বইয়ের জন্য যোগাযোগ: ০১১৯১৩৮৫৫৫১।