গাজী টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোরের ভবিষ্যত্ নাটকের দৃশ্য। জিটিভিতে (গাজী টিভি) ঈদের দিন রাত ১১টা পাঁচ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন ও পরিচালনা করেছেন এম আর মিজান
চোরের ভবিষ্যত্ নাটকের দৃশ্য। জিটিভিতে (গাজী টিভি) ঈদের দিন রাত ১১টা পাঁচ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন ও পরিচালনা করেছেন এম আর মিজান

ওভার বাউন্ডারি
জিটিভিতে (গাজী টিভি) শুক্রবার রাত সোয়া আটটায় প্রচারিত হবে অনুষ্ঠান ‘ওভার বাউন্ডারি’। এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের দুই সফল অধিনায়ক আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট। থাকছে তাঁদের সঙ্গে আলাপচারিতা, স্মৃতিচারণা, স্বপ্নপূরণের গল্প, ব্যক্তিজীবন আর ক্রিকেট মাঠের সাফল্য-ব্যর্থতার গল্প। আরও থাকছে তাঁদের পারিবারিক জীবনের মজার মজার সব ঘটনা এবং তাঁদের ছবি আঁকার গল্প। উপস্থাপনা করবেন মুনমুন।

দীপাবলি তুমি ফিনিক্স হয়ে ওঠো
জিটিভিতে (গাজী টিভি) ঈদের দিন বেলা সাড়ে তিনটায় প্রচারিত হবে টেলিছবি দীপাবলি তুমি ফিনিক্স হয়ে ওঠো। লিখেছেন ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শশী প্রমুখ।

মেড ইন চিটাগং-সুপার মডেল
জিটিভিতে (গাজী টিভি) বৃহস্পতিবার রাত নয়টায় প্রচারিত হবে নাটক মেড ইন চিটাগং-সুপার মডেল। লিখেছেন ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, অপর্ণা, নিসা, হাসান আজাদ, সুজাত শিমুল প্রমুখ। নূরজাহান যথেষ্ট অহংকারী। কোনো ছেলে তাকে চিঠি-চিরকুট দিলে ফলস্বরূপ তাকে চড়-থাপ্পড় খেতে হয়। তার এই ব্যবহারের প্রতিবাদ করে সোলায়মান। আর প্রতিবাদ থেকে ঝগড়া। তাদের ঝগড়ায় তেল ঢালত সোলায়মানের বন্ধু আক্কাস। বিভিন্ন ইস্যুতে সোলায়মান ও নূরজাহানের মধ্যে ঝগড়া লেগেই আছে। এদিকে এক ছেলের সঙ্গে নূরজাহানের বিয়ে চূড়ান্ত হয়। ছেলেটিকে নানাভাবে নাজেহাল করে সোলায়মান। ফলে ছেলেটি আর নূরজাহানকে বিয়ে করতে চায় না।

আজকের অনন্যা

জিটিভিতে (গাজী টিভি) শুক্রবার বেলা সাড়ে তিনটায় প্রচারিত হবে গেম শো ‘আজকের অনন্যা’। উপস্থাপনা করেছেন তানিয়া আহমেদ। অনুষ্ঠানে অংশ নিয়েছেন চার দম্পতি মোশাররফ করিম-জুঁই, কবির বকুল-দীনাত জাহান, শাহেদ আলী-দীপা খন্দকার এবং বালাম-সাদিয়া।