চ্যানেল আই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিভিশন ছবির দৃশ্যে তিশা। চ্যানেল আইয়ে বৃহস্পতিবার বেলা ১১টা পাঁচ মিনিটে প্রচারিত হবে ছবিটি। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী প্রমুখ
টেলিভিশন ছবির দৃশ্যে তিশা। চ্যানেল আইয়ে বৃহস্পতিবার বেলা ১১টা পাঁচ মিনিটে প্রচারিত হবে ছবিটি। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী প্রমুখ

একজন ক্রীতদাস
চ্যানেল আইয়ে ঈদের দিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক একজন ক্রীতদাস। হুমায়ূন আহমেদের গল্প থেকে নাটকটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। অভিনয় করেছেন মৌসুমী হামিদ, ফারাবী, আলভী প্রমুখ।পারুল ও রাশেদ। খুবই সুখী পরিবার। কিন্তু রাশেদের ব্যবসা যখন খারাপ হয়, তখন পারুল চলে যায়। দিশেহারা রাশেদ একটি চাকরিতে যোগ দেন। সেখানেও কোনো ফল হয় না। পারুলের সঙ্গে আবার রাশেদের দেখা হয়। করুণ অবস্থার রাশেদকে যখন সবাই ভুলে গেছে, তখন পারুল ঠিকই তাকে চিনতে পারে। পারুলের উপলব্ধি হয়। কিন্তু পারুল কি ফিরে যাবে অসহায় রাশেদের ঘরে?

কনে দেখা আলো
চ্যানেল আইয়ে ঈদের দিন দুপুর ১২টা পাঁচ মিনিটে প্রচারিত হবে টেলিছবি কনে দেখা আলো। লিখেছেন ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম। অভিনয় করেছেন মীম, তারিন, চঞ্চল চৌধুরী, সোহেল খান প্রমুখ। জেরিন ছোটবেলায় লন্ডনে চলে যায়। বড় হয়ে ফিরে আসে দেশের মাটিতে। তার বড় চাচা আশরাফ তালুকদার ভাতিজিকে বরণ করে নিতে আয়োজন করেন পালকি, ব্যান্ড দলসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। এদিকে তালুকদারের বাড়ির লজিং মাস্টার জাহাঙ্গীর, জেরিনকে বিভিন্ন খেলা দেখিয়ে অনেক আনন্দ দেয়। একসময় জেরিনের প্রতি তালুকদারের ব্যবহারে পরিবর্তন ঘটতে থাকে। তিনি মনে করেন, সম্পত্তির ভাগ নিতে এসেছে সে। অসহায় জেরিন চলে যায়। তখন তালুকদারের ভুল ভাঙে।

সরিষার ভূত

চ্যানেল আইয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক সরিষার ভূত। লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন সুমাইয়া শিমু, রওনক হাসান, আল মনসুর, প্রিসিলা পারভিন প্রমুখ।

রক্ষক যখন ভক্ষক হয় তখন তাকে কী বলা যায়? কোনো কিছু পাহারা দেওয়ার জন্য যাকে রাখা হয়েছে, সে নিজেই তার ভক্ষক হয়ে যায়। এমনই ভাবনা থেকে নির্মাণ করা হয়েছে নাটকটি।

মৃত্তিকা মায়া ছবির দৃশ্যে অপর্ণা। চ্যানেল আইয়ে ঈদের দিন বেলা আড়াইটায় প্রচারিত হবে ছবিটি। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন গাজী রাকায়েত। আরও অভিনয় করেছেন লুত্ফর রহমান জর্জ, ওয়াহিদা মল্লিক জলি, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, তিতাস জিয়া, শর্মিমালা প্রমুখ
মৃত্তিকা মায়া ছবির দৃশ্যে অপর্ণা। চ্যানেল আইয়ে ঈদের দিন বেলা আড়াইটায় প্রচারিত হবে ছবিটি। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন গাজী রাকায়েত। আরও অভিনয় করেছেন লুত্ফর রহমান জর্জ, ওয়াহিদা মল্লিক জলি, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, তিতাস জিয়া, শর্মিমালা প্রমুখ

কৃষকের ঈদ আনন্দ

চ্যানেল আইয়ে শুক্রবার বিকেল সাড়ে চারটায় প্রচারিত হবে গেম শো কৃষকের ঈদ আনন্দ। গ্রন্থনা, উপস্থাপনা আর পরিচালনা করেছেন শাইখ সিরাজ। এবারের অনুষ্ঠান ধারণ করা হয়েছে ঝালকাঠি জেলার গাবখান খালের পাড়ে। এবারের অনুষ্ঠানে কৃষক এবং তাঁদের পরিবারের বিভিন্ন খেলার পাশাপাশি থাকবে গাবখান সেতু থেকে শুরু করে কীর্তিপাশা নদীর ওপরের ভাসমান বাজার, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মভিটা, কবি জীবনানন্দ দাশের জন্মভূমি আর তাঁর প্রিয় ধানসিঁড়ি নদী, কীর্তিপাশা জমিদারবাড়ি, নলছিটি বাজারের অজ্ঞাত চায়না কবর, ঐতিহ্যবাহী গণি মিয়ার গামছাসহ ঝালকাঠি এবং দক্ষিণাঞ্চলের জানা-অজানা নানা চিত্র।

শ্রাবন্তী ও পল্লবের গল্প
চ্যানেল আইয়ে শুক্রবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক শ্রাবন্তী ও পল্লবের গল্প। রাবেয়া খাতুনের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম। পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, শাহেদ, রিচি সোলায়মান, নাদিয়া প্রমুখ। নাটকটির গল্পে দেখা যাবে ত্রিভুজ প্রেম। স্বামী মারা যাওয়ার কয়েক মাস পর একটি মেয়ের পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়া এবং নতুন করে স্বপ্ন দেখা নিয়ে নাটকটির গল্প।

থট রিডার

চ্যানেল আইয়ে শুক্রবার রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক থট রিডার। লিখেছেন ও পরিচালনা করেছেন রাফায়াত। অভিনয় করেছেন অপি করিম, আলী যাকেরসহ অনেকে।

মেয়েটি যেকোনো ব্যক্তির সবকিছু বলতে পারে। কার মনে কী চিন্তা আছে কিংবা কেউ তাকে নিয়ে ভালো চিন্তা করছে, নাকি খারাপ চিন্তা করছে—সবকিছুই সে চোখ বন্ধ করে বলতে পারে। বিষয়টি মেয়েটির পরিবার এবং আশপাশের অনেকের জন্যই ভাবনার বিষয় হয়ে দাঁড়ায়।