চ্যানেল নাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোবাসার ফাঁদ টেলিছবিতে অপূর্ব ও তারিন। চ্যানেল নাইনে প্রচারিত হবে ঈদের পরদিন বেলা পৌনে তিনটায়। লিখেছেন আসাদুজ্জামান সোহাগ, পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ।
ভালোবাসার ফাঁদ টেলিছবিতে অপূর্ব ও তারিন। চ্যানেল নাইনে প্রচারিত হবে ঈদের পরদিন বেলা পৌনে তিনটায়। লিখেছেন আসাদুজ্জামান সোহাগ, পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ।

চ্যানেল নাইনে ঈদের দিন বে​লা পৌনে তিনটায় প্রচারিত হবে টেলিছবি মানি টকস। লিখেছেন ও পরিচালনা করেছেন রায়হান খান। অভিনয় করেছে তারিক আনাম খান, মৌসুমী। ইটের ভাটার পাস দিয়ে যাচ্ছেন স্কুলশিক্ষক এমদাদ। চোখে পড়ে একটি হত্যাকাণ্ড। জ্ঞান হারান এমদাদ। স্থানীয় হাসপাতাল থেকে জানানো হয়, কোমায় আছেন তিনি। খুন করা হয়েছে রাসেল নামের এক যুবককে। তার বাবা ইমতিয়াজ ইটের ব্যবসায়ী। ইমতিয়াজ এমদাদকে নিয়ে চলে আসে ঢাকার বড় হাসপাতালে। কারণ, এমদাদ সুস্থ হলেই খুঁজে পাওয়া যাবে তার সন্তানের হত্যাকারীকে।

ক্লোজ আপ ফিউশন লাউঞ্জ

চ্যানেল নাইনে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত নয়টায় প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘ক্লোজআপ ফিউশন লাউঞ্জ’। ঈদের দিন গান গাইবেন সালমা ও নায়লা, পরদিন ইভা ও নন্দিতা, তৃতীয় দিন মুহিন ও দিনাত জাহান, চতুর্থ দিন কিশোর ও নিশিতা, পঞ্চম দিন পারভেজ ও কর্ণিয়া এবং ষষ্ঠ দিন মিনার ও আনচাল। প্রযোজনা করেছেন তানভীর খান।

আমাকে একটা গল্প দেবেন প্লিজ

চ্যানেল নাইনে ঈদের দিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে নাটক আমাকে একটা গল্প দেবেন প্লিজ। লিখেছেন ও পরিচালনা করেছেন মেহেদী হাসান। অভিনয় করেছেন রিয়াজ, তারিক আনাম খান, তিশা প্রমুখ। এলাকা থেকে পতিতালয় উঠিয়ে দেওয়া হয় অনেক আগেই। ঘটনার অনেক দিন পর ঢাকার এক সাংবাদিক আসেন সেখানে। তিনি দেখতে চান, এই পল্লিকে ঘিরে যাদের জীবিকা ছিল, কেমন আছে তারা। বিভিন্ন চরিত্রের মুখোমুখি হন তিনি। তারা হাসে, নাচে, দুঃখের কথা বলে। সাংবাদিক বিস্মিত হন। একসময় চরিত্রগুলো বলে, ‘আমরা সবাই মৃত’।

দ্য সাইলেন্স

চ্যানেল নাইনে ঈদের দিন রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে নাটক দ্য সাইলেন্স। লিখেছেন ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন তিশা, সজল, মাসুদা বিজলী। শারমীন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন লেখক সম্মেলনে যোগ দিতে। বিমানবন্দরে যাওয়ার পথে তাঁর সবকিছু ছিনতাই হয়। তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেন আরিয়া। আরিয়া যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালি। আরিয়ার স্বামী সুমন। সুমন আর শারমীনের মধ্যে আছে এক দীর্ঘ অতীত। সেই অতীত একটু একটু করে সামনে আসতে থাকে।

ঘুম বাবুর বিয়ে

চ্যানেল নাইনে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ঘুম বাবুর বিয়ে। লিখেছেন শাহ্‌ মো. নাঈমূল করিম, পরিচালনা করেছেন সহিদ-উন-নবী। অভিনয় করেছেন মোশাররফ করিম, স্বর্ণা, তারেক স্বপন, সবুজ, শহিদুল ইসলাম সাচ্চু, সৈকত প্রামাণিক ও জেবিন। বাবু যেখানে-সেখানে যখন-তখন ঘুমিয়ে পড়ে। বাবুর বিয়ে হতে যাচ্ছে! হ্যাঁ, গ্রামে বাবুর মা অসুস্থ। দিন-রাত তার মুখে এখন একটাই কথা—তিনি বাবুর বউ দেখতে চান। সে জন্য বাবুর মামা এসেছেন বাবুর বিয়ে দেওয়ার জন্য। তিনি শরণাপন্ন হয়েছেন ঘটক কোকিল ভাইয়ের কাছে।