দেশ টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজিদ মিয়ার সম্ভাব্য ভবিষ্যত্ নাটকের দৃশ্যে আশীষ খন্দকার। দেশ টিভিতে শুক্রবার রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটকটি। লিখেছেন ও পরিচালনা করেছেন অর্ক মোস্তফা। আরও অভিনয় করেছেন আরাবী, ফারহানা মিঠু, বাকার বকুল, সৈয়দ হাসান ইমাম প্রমুখ
মজিদ মিয়ার সম্ভাব্য ভবিষ্যত্ নাটকের দৃশ্যে আশীষ খন্দকার। দেশ টিভিতে শুক্রবার রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটকটি। লিখেছেন ও পরিচালনা করেছেন অর্ক মোস্তফা। আরও অভিনয় করেছেন আরাবী, ফারহানা মিঠু, বাকার বকুল, সৈয়দ হাসান ইমাম প্রমুখ

ডাকাতিয়া বাঁশি
দেশ টিভিতে ঈদের দিন থেকে সাত দিন রাত নয়টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ডাকাতিয়া বাঁশি। লিখেছেন লিটু সাখাওয়াত। পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ঈশিতা, শর্মিলী আহমেদ, স্বাধীন খসরু প্রমুখ।মিজান বেশ ফুর্তিতে আছে। তাহলে কি বাসাটি মিজানের পছন্দ হয়েছে? কারণ খুঁজতে গিয়ে আবার না ঝামেলা বেড়ে যায়, সেই ভয়ে আসমা আর রুপা চুপ থাকে। কিন্তু কথায় আছে না, কপালে সুখ বেশি দিন সহ্য হয় না। পাশের ফ্ল্যাটের নবদম্পতি জীবন আর সাথি হুট করে এক বিকেলে তাদের বাসায় এসে হাজির। রুপা ভাবে, তারা পরিচিত হতে এসেছে বুঝি। কিন্তু না, সাথির কথা শুনে রুপার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বাড়িওয়ালার মেয়ে যূঁথীকার সঙ্গে নাকি মিজানের বেশ ভাব জমেছে। এখন কী হবে?

হাওয়া বদল
দেশ টিভিতে ঈদের দিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক হাওয়া বদল। লিখেছেন ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন তিশা, সাজু খাদেম, চিত্রলেখা গুহ, রাশেদা চৌধুরী প্রমুখ। মিশু মেয়ে হলেও তার আচরণ ছেলেদের মতো। মিশু একজন ঠিকাদার। সে ইট, বালু, রড, সিমেন্ট সরবরাহ করে। এদিকে শিশিরের আচরণ মেয়েদের মতো। মিশু আর শিশিরের প্রেম ভালোই চলছিল। বিপত্তি ঘটে তখনই, যখন তাদের বিয়ের কথা ওঠে। এবার তাদের আচরণ পাল্টাতে হবে। এরপর শুরু হয় মিশুর শাড়ি পরা, রান্না করা থেকে শুরু করে শিশিরকে বাইক চালানো শেখানো পর্যন্ত। কিন্তু কিছুতেই কিছু হয়ে ওঠে না।

নেটওয়ার্ক আনপ্লাগড

দেশ টিভিতে বৃহস্পতিবার রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক নেটওয়ার্ক আনপ্লাগড। লিখেছেন ও পরিচালনা করেছেন তানিম পারভেজ। অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, মামুনুর রশীদ, তানিয়া, সাঈদ বাবু, সুমন পাটওয়ারী প্রমুখ। মিয়া ভাইয়ের ছায়ায় বড় হওয়া আলী ভাই আজ গডফাদার। এদিকে শহরের একজন ব্যবসায়ীকে হত্যা করেছেন আলী ভাইয়ের ঘনিষ্ঠ কয়েকজন। কিন্তু আলী ভাই এ ব্যাপারে কিছুই জানে না। অপরাধীদের প্রেপ্তার করার জন্য পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে।