প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার আগের রাতে একটি স্বচ্ছ ফাইলে প্রবেশপত্র, পর্যাপ্ত কলম, রবার, পেনসিল, স্কেল, জ্যামিতিবক্স ও হার্ডবোর্ড নিয়ে রাখবে। পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছানো যাওয়ার মতো করে রওনা হবে। খাতা পাওয়ার পর নাম ও বিষয় লিখে খাতায় মার্জিন করবে।
পরীক্ষার খাতা বা উত্তরপত্রে কাটাকাটি না করে পরিচ্ছন্ন ও ধারাবাহিকভাবে উত্তর লিখবে। এটি ভালো নম্বর পাওয়ার জন্য সহায়ক। বিষয়ভিত্তিক প্রশ্নের ব্যাপারে বলব, ইংরেজি প্রশ্ন পাওয়ার পর প্রথমে ভালোভাবে প্রশ্নের আনসিন ও সিন প্যাসেজ পড়বে।
প্রশ্নগুলো বুঝে নেবে। সেই হিসেবে উত্তর লিখবে। বাংলা বিষয়েও ভালোভাবে অনুচ্ছেদ পড়ে উত্তর লিখতে হবে। আর সময়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ, বাংলায় প্রশ্নের আইটেম বেশি থাকে।
প্রধান শিক্ষক, সিলভার বেল্স কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাইস্কুল, চট্টগ্রাম