২০১৩ সালের নতুন প্রশ্নপদ্ধতি অনুযায়ী ১, ২ ও ৩ নম্বর প্রশ্ন একটি Unseen comprehension এর ওপর করা হবে। প্রশ্নগুলো হবে competency based (যোগ্যতাভিত্তিক)। আনসিন কমপ্রিহেনশনটি টেক্সট/ডায়ালগ/ডায়াগ্রাম/ছবি হতে পারে। এটি পঞ্চম শ্রেণীর পাঠ্যবই থেকে নেওয়া হবে না। তবে এটা পঞ্চম শ্রেণীর উপযোগী হবে। এই কমপ্রিহেনশনটি নির্ভর যে প্রশ্নগুলো হবে তা নিচে দেওয়া হলো:
1. Multiple choice questions: এই প্রশ্নে যোগ্যতাভিত্তিক ১০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। সবগুলোরই উত্তর করতে হবে।
2. Gap filling with given words: এই প্রশ্নে যোগ্যতাভিত্তিক পাঁচটি শূন্যস্থান পূরণের জন্য পাঁচটি বাক্য দেওয়া থাকবে। ওপরের প্রদত্ত আটটি word থেকে পাঁচটি শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। শব্দের কোনো পরিবর্তন করতে হবে না।
3. Answering questions : এই প্রশ্নে যোগ্যতাভিত্তিক পাঁচ থেকে সাতটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সবগুলোরই উত্তর করতে হবে। শিক্ষার্থীরা প্রশ্ন নম্বর দিয়ে শুধু উত্তর লিখবে।
# ২০১৩ সালের প্রশ্নপদ্ধতি অনুযায়ী ৪, ৫ ও ৬ নম্বর প্রশ্ন একটি Seen comprehension এর ওপর করা হবে। সিন কমপ্রিহেনশনটি টেক্সট/ডায়াগ্রাম/ডায়ালগ/ছবি হতে পারে। এটি NCTB-এর ৫ম শ্রেণীর পাঠ্যবই থেকে হবে। এই কমপ্রিহেনশন নির্ভর যে প্রশ্ন হবে তা নিচে দেওয়া হলো:
4. Multiple choice questions : এই প্রশ্নে ১০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। সবগুলোরই উত্তর করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রশ্ন নম্বর দিয়ে শুধু উত্তর লিখবে।
5. Matching words with their meanings : এই প্রশ্নে দুটি কলামের একটি table এর ১ম কলামটিতে পাঁচটি শব্দ থাকবে এবং ২য় কলামে ওই পাঁচটি শব্দের ইংরেজি অর্থসহ মোট সাতটি শব্দার্থ থাকবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রশ্ন নম্বর দিয়ে শব্দ ও তার সামনে শব্দার্থ লিখবে।
6. Answering questions : এই প্রশ্নে দুই থেকে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। যার নম্বর হবে ৫। সবগুলোরই উত্তর করতে হবে। শিক্ষার্থীরা প্রশ্ন নম্বর দিয়ে শুধু উত্তর লিখবে।
7. Rearrangement to make meaningful story : এই প্রশ্নে এলোমেলো বাক্য দেওয়া থাকবে। এই বাক্যগুলোকে সাজিয়ে একটি গল্প তৈরি করতে হবে। মোট নম্বর থাকবে ৫।
8. Using punctuation and capital letters : এই প্রশ্নে বাক্য দেওয়া থাকবে যাতে প্রয়োজনীয় punctuation mark বা capital letters ব্যবহার করা থাকবে না। মোট নম্বর থাকবে ৫। এ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় punctuation বা capital letters ব্যবহার করে লিখবে।
9. Writing correctly (words/sentences) or making questions, negative statement sentences : এই প্রশ্নে words তৈরি করার জন্য এলোমেলোভাবে কিছু letters; phrases তৈরি করার জন্য এলোমেলোভাবে কিছু word এবং questions, negative statement sentences তৈরি করার জন্য এলোমেলোভাবে কিছু শব্দ দেওয়া থাকবে। বিভিন্ন ধরন মিলিয়ে মোট পাঁচটি প্রশ্ন থাকবে।
10. Translating into English : এই প্রশ্নে পাঁচটি বাক্যের বাংলা অনুচ্ছেদ থাকবে। সবগুলোরই উত্তর করতে হবে। প্রতিটি বাক্যের জন্য ১ করে মোট নম্বর থাকবে ৫। এ ক্ষেত্রে প্রশ্ন নম্বর দিয়ে বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করবে।
11. Translating into Bangla : এই প্রশ্নে পাঁচটি বাক্যের ইংরেজি প্যাসেজ দেওয়া থাকবে। সবগুলোরই উত্তর করতে হবে। প্রতিটি বাক্যের জন্য ১ নম্বর করে মোট নম্বর থাকবে ৫। প্রশ্ন নম্বর দিয়ে বাক্যগুলোকে বাংলায় অনুবাদ করবে।
12. Writing dialogue : এই প্রশ্নে একটি কল্পিত অবস্থার উল্লেখ থাকবে। সে অবস্থা অনুযায়ী একটি অনুরোধমূলক সংলাপ লিখতে হবে। নম্বর হবে ৫। সংলাপ would, could ইত্যাদি ব্যবহার করে request ও response লিখে বক্তব্য প্রয়োগ করতে পারলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব।
13. Completing simple form : এই প্রশ্নে ছাত্রছাত্রীদের তাদের বিভিন্ন তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে। বিভিন্ন তথ্যের মধ্যে তাদের নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ, বর্তমান ঠিকানা, শখ ইত্যাদি থাকতে পারে।
14. Writing short and simple compositions : এই প্রশ্নে একটি short composition লিখতে হবে। কমপোজিশনটি লেখার জন্য composition সম্পর্কিত কয়েকটি সূত্র বা কয়েকটি প্রশ্ন দেওয়া থাকতে পারে।
15. Writing simple personal letters : এই প্রশ্নে একটি অনানুষ্ঠানিক (informal) পত্র লিখতে হবে। দুভাবে প্রশ্ন হতে পারে। একটি নমুনাপত্র দেওয়া হতে পারে যার অনুরূপ একটি পত্র লিখতে বলা হবে।
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা