
চলার পথে বাধা আসবেই। কিন্তু থামলে তো চলবে না। যা করতে চাই, তা করে যেতে হবে দৃঢ়তা নিয়েই। তা না হলে একজন অ্যাসিড–সন্ত্রাসের শিকার নারী ঘুরে দাঁড়াবেন কীভাবে? কীভাবে শিক্ষকতা পেশায় মানুষ গড়বেন? যে মেয়েটি লাঠি খেলতে পারেন, তাঁর কি আর লাঠি খেলা হতো? বান্দরবান থেকে আসা মেয়েটি যদি পরিবর্তন না চাইতেন, দৃঢ় না থাকতেন, তবে কি তিনি আলোকচিত্রী হতে পারতেন? সাহস না থাকলে পুলিশ বাহিনীতে একজন নারী কর্মকর্তা পুরস্কারপ্রাপ্ত হন? সুতরাং পরিবর্তন আনতে হলে দৃঢ়তা চাই। এই দৃঢ়তা আছে বলেই গবেষণা প্রতিষ্ঠানের নেতৃত্বে থাকেন নারী। ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে থাকেন নারী। দেশের হয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন নারী। আর দৃঢ়তার বলেই হাওরাঞ্চলের বিদ্যালয়ের মেয়েরা ঠেকিয়ে দেয় তাদের সহপাঠীর বাল্যবিবাহ। অভিবাদন তাঁদের। আজ ৮ মার্চ। আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ ক্রোড়পত্রে এমন মানুষের কথাই শুনব, যাঁরা পরিবর্তন চেয়েছেন, দৃঢ় থেকেছেন।
সুমনা শারমীন
ফিচার সম্পাদক, প্রথম আলো