
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে এ মাসেই। এই পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই বেশি বেশি পড়াশোনা করতে হবে। মনে রাখতে হবে, কখনোই অস্থির হওয়া যাবে না। বিশেষ কতগুলো দিক অবশ্যই লক্ষ রাখতে হবে। যেমন গণিত বিষয়ের পরীক্ষায় বহুনির্বাচনি ও সংক্ষেপে প্রশ্নগুলোর সতর্কভাবে উত্তর দিতে হবে। ইংরেজি বিষয়ে পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত গল্পগুলো বিশদভাবে পড়তে হবে। পাশাপাশি অন্য বিষয়গুলোর প্রতি লক্ষ রাখতে হবে। বাংলা পাঠ্যবইয়ের অন্তর্গত ও বহির্ভূত যেসব গল্প রয়েছে, তার প্রশ্নগুলো যত্ন সহকারে পড়তে হবে। বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়গুলোর যোগ্যতাভিত্তিক প্রশ্নগুলোর জন্য তোমাদের পাঠ্যবই ভালো করে পড়তে হবে। ওই বিষয়গুলোর কাঠামোবদ্ধ যেসব প্রশ্ন আছে, সেগুলো মনোযোগ সহকারে বুঝে সঠিকভাবে উত্তর দিতে হবে। যোগ্যতাভিত্তিক ও কাঠামোবদ্ধ ছাড়াও নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোর প্রতি লক্ষ রাখতে হবে। অবশ্যই মূল পাঠ্যবই বারবার অনুশীলন করবে।
বেশি রাত জেগে পড়াশোনা করবে না। এ সময় পড়াশোনার সঙ্গে সঙ্গে নিজ শরীরের প্রতি খেয়াল রাখবে, যাতে অসুস্থ হয়ে না পড়ো। পরীক্ষায় তোমাদের সাফল্য কামনা করি।
প্রধান শিক্ষক, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী