প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার ও বিভিন্ন কারণে ২০১৩ সালে মুক্তিযুদ্ধ নিয়ে দেশজুড়ে প্রবল আবেগের বহিঃপ্রকাশ ছিল। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে তৈরি করা হয়েছিল এক মানব পতাকা, যাতে অংশ নিয়েছিলেন ২৭ হাজার ১১৭ জন মানুষ: শিক্ষার্থী, সাধারণ মানুষ ও সশস্ত্র বাহিনীর সদস্য। এটিই এ যাবৎকালের বৃহত্তম মানব পতাকার স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এই আয়োজন করে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। ছবি: মনিরুলআলম