প্রাথমিক শিক্ষা সমাপনী তোমাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবে, তোমরা এ বছর নতুন পরিবর্তিত সিলেবাসে পরীক্ষা দেবে। তাই কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে প্রতিটি বিষয়ে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবে। পরীক্ষার আগে যে কদিন সময় পাবে তা কাজে লাগাও। প্রতিটি বিষয় প্রতিদিন পড়ো, রিভিশন দাও। বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষাসহ সব বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য পর্যাপ্ত অনুশীলনের কোনো বিকল্প নেই।
যোগ্যতাভিত্তিক প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে লেখার জন্য পাঠ্য বিষয়ের প্রতিটি লাইন খুব ভালোভাবে পড়তে হবে। পরীক্ষার নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর লেখা শেষ করবে। অন্তত ১০ মিনিট আগে উত্তর লেখা শেষ করতে হবে।
পরীক্ষা শেষে রিভিশন দেওয়া খুবই প্রয়োজন। তাই শেষ ১০ মিনিট অবশ্যই মনোযোগ দিয়ে রিভিশন দেবে।
অধ্যক্ষ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা