প্রতিটি বিষয়ে মনোযোগ থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. ফয়জুল হক
মো. ফয়জুল হক

প্রাথমিক সমাপনী পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা। এই পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাজীবনেও প্রভাব ফেলবে। তাই শেষ সময়ে প্রস্তুতির প্রতি মনোযোগ থাকতে হবে। প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে। যেহেতু আলাদাভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না, সমাপনী পরীক্ষার ভালো ফলাফলকারীদেরই বৃত্তি প্রদান করা হবে। তাই প্রতিটি বিষয়ে সমানভাবে ভালো ফলাফল অর্জন করা আবশ্যক। গোছানো, নির্ভুল উত্তর লিখতে পারদর্শী হতে হবে। সামান্য খারাপ করলে প্রাথমিক বৃত্তিটাও হাতছাড়া হয়ে যেতে পারে। এই সময়ে অভিভাবকদের একটা বিষয়ে খেয়াল রাখতে হবে— সন্তানরা যেন চাপে না থাকে। সন্তানদের আত্মবিশ্বাসী করে স্বাধীনভাবে পরীক্ষা দেওয়ার বিষয়টি অভিভাবকদেরই নিশ্চিত করতে হবে। অভিভাবকদের সচেতন থাকতে হবে, শিশুরা মানসিক চাপে পড়ে শারীরিক ভাবে যেন অসুস্থ হয়ে না পড়ে।

অধ্যক্ষ, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট