প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা, ইংরেজি, গণিত বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা প্রতিটি বিষয়ে সমান গুরুত্ব দেবে। পরীক্ষার আগে প্রতিটি বিষয় ভালো করে রিভিশন দেবে। আগে স্কুলে যে পরীক্ষাগুলো দিয়েছ, সেগুলোই এখন একটু বড় পরিসরে হবে।
পরীক্ষার আগের দিন যে স্কুলে আসন পড়েছে, সেখান থেকে একটু ঘুরে এলে পরীক্ষার দিন আর টেনশন থাকে না। নতুন করে আর আসন খুঁজতে হবে না। পরীক্ষার সময়সূচি ভালো করে দেখে প্রতিদিনের বিষয় অনুযায়ী প্রস্তুতি নেবে। কলম, রাবার, স্কেল, প্রবেশপত্র—সবকিছু একটি বক্স বা স্বচ্ছ ব্যাগে সুন্দর করে রাতেই গুছিয়ে রাখবে, যাতে সকালে তাড়াহুড়ো করতে না হয়। শেষ কথা বলব, অবশ্যই নিজের স্বাস্থ্যের দিকে নজর দেবে।
প্রধান শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা