
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ২০১৫ সালের প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন অনুসারে এবারের গণিত বিষয়ের মোট প্রশ্ন থাকবে ১০টি।
১ নম্বর প্রশ্ন: যোগ্যতাভিত্তিক ১০টি বহুনির্বাচনি প্রশ্নসহ এখানে থাকবে ২৪টি প্রশ্ন। বহুনির্বাচনি প্রশ্নের একটি প্রশ্ন যদি এমন হয়:
(i) ৫০০০ ┤ ৮০০ = , খালি ঘরে কোন সংখ্যাটি বসবে?
ক. ৪০০০
খ. ৪০০০০
গ. ৪০০০০০
ঘ. ৪০০০০০০
রাফ করার জায়গায় হিসাব-নিকাশ করে তুমি খুব সহজেই এর উত্তর লিখে দিতে পারো ঘ. ৪০০০০০০।
এভাবে ১ নম্বর প্রশ্নে তোমার জ্ঞান, অনুধাবন ও প্রয়োগদক্ষতা যাচাইয়ের জন্য থাকবে ১০টি বহুনির্বাচনি প্রশ্ন। আর ১৪টি গতানুগতিক ধারার বহুনির্বাচনি প্রশ্ন থাকবে পাঠ্যবই থেকে। গণিত পাঠ্যবই সঠিক অনুশীলন থাকলে এই প্রশ্নের উত্তর দেওয়া তোমার জন্য খুবই সহজ হবে।
২ নম্বর প্রশ্ন: ২ নম্বর প্রশ্নে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে ১০টি প্রশ্নের মধ্যে প্রথম ৬টি থাকবে যোগ্যতাভিত্তিক।
যেমন প্রশ্ন যদি হয় এমন: ক. ৬০ টাকার ২৫% = কত? রাফ করার জায়গায় হিসাব-নিকাশ করে নিশ্চয় পাবে ১৫ টাকা। উত্তর লিখবে: ১৫ টাকা।
এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে চর্চার জন্য তোমার পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়, উদাহরণ ও অনুশীলনীর ছোট ছোট অঙ্কগুলো বারবার অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে হবে।
৩ নম্বর প্রশ্ন: চার প্রক্রিয়া-সম্পর্কিত সমস্যাবলি। দুটির মধ্যে দুটিই থাকবে যোগ্যতাভিত্তিক। উত্তর দিতে হবে একটির। এই ক্ষেত্রে তোমাকে প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত সমস্যাগুলোর সমাধান সঠিকভাবে অনুশীলন করতে হবে।
প্রাথমিক চার নিয়ম-সম্পর্কিত যোগ্যতাভিত্তিক প্রশ্ন যদি হয় এমন:
প্রশ্ন: মিনা ও রিনার একত্রে ৭৫৩২ টাকা আছে। মিনার নিকট রিনা অপেক্ষা ৫৬০ টাকা বেশি থাকলে—
ক. দুজনের টাকার পরিমাণ কীভাবে সমান হবে?
খ. দুজনের সমপরিমাণ টাকা একত্রে কত হয়?
গ. রিনার টাকার পরিমাণ কত?
ঘ. মিনার টাকার পরিমাণ কত?
ঙ. রিনার টাকার সঙ্গে কত টাকা যোগ করলে মিনার টাকার সমান হবে?
সমাধান:
(ক)
মোট টাকা থেকে মিনার বেশি টাকা বাদ দিলে দুজনের টাকার পরিমাণ সমান হবে।
(খ)
দুজনের সমপরিমাণ টাকা একত্রে (৭৫৩২-৫৬০) = ৬৯৭২
(গ)
রিনার টাকার পরিমাণ (৬৯৭২ Y ২)
বা, ৩৪৮৬
(ঘ)
মিনার টাকার পরিমাণ (৩৪৮৬ + ৫৬০)
বা, ৪০৪৬
(ঙ)
মিনার টাকার পরিমাণ থেকে রিনার টাকার পরিমাণ বিয়োগ করলে নির্ণেয় টাকার পরিমাণ পাওয়া যাবে।
নির্ণেয় টাকার পরিমাণ (৪০৪৬ - ৩৪৮৬)
= ৫৬০
অতএব, রিনার টাকার সঙ্গে ৫৬০ টাকা যোগ করলে মিনার টাকার সমান হবে।
৪ নম্বর প্রশ্ন: চতুর্থ অধ্যায়ের অনুশীলনী ৪-এর গড় থেকে থাকবে এই প্রশ্ন। এটিও যোগ্যতাভিত্তিক। গড়-সম্পর্কিত ২টি যোগ্যতাভিত্তিক প্রশ্ন থেকে সমাধান করতে হবে ১টি। গড় অধ্যায়ের উদাহরণসহ সম্পূর্ণ অনুশীলনী অনুশীলন করলে এই প্রশ্নের উত্তর দেওয়াও সহজ হবে।
৫ নম্বর প্রশ্ন: এখানে থাকবে ল.সা.গু. ও গ.সা.গু.-সম্পর্কিত ২টি গতানুগতিক ধারার প্রশ্ন। ২টি থেকে যেকোনো ১টির উত্তর দিতে হবে।
৬ নম্বর প্রশ্ন: সাধারণ ভগ্নাংশ-সম্পর্কিত ২টি গতানুগতিক ধারার প্রশ্ন থেকে উত্তর দিতে হবে যেকোনো ১টির।
৭ নম্বর প্রশ্ন: এই প্রশ্নে থাকবে দশমিক ভগ্নাংশ অথবা শতকরা-সম্পর্কিত সমস্যা। এখানেও ২টি প্রশ্ন থাকবে। উত্তর দিতে হবে যেকোনো ১টির।
৮ নম্বর প্রশ্ন: পরিমাপ-সম্পর্কিত এই প্রশ্ন যোগ্যতাভিত্তিক। ২টি প্রশ্ন দেওয়া থাকবে। তোমাকে উত্তর দিতে হবে যেকোনো ১টির।
৯ নম্বর প্রশ্ন: সময় ও উপাত্ত-সম্পর্কিত ২টি গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে এখানে। উত্তর দিতে হবে যেকোনো ১টি প্রশ্নের।
১০ নম্বর প্রশ্ন: জ্যামিতি অংশের প্রশ্নটি থাকবে ১০ নম্বর প্রশ্নে। এই প্রশ্নটির উত্তর অবশ্যই দিতে হবে। প্রশ্নপত্রের কাঠামো অনুসারে এখানে ২টি প্রশ্ন থাকবে। ক) নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন খ) চিত্রসহ সংজ্ঞা লিখন। জ্যামিতির চিত্র অবশ্যই পেনসিল দিয়ে আঁকবে। সংজ্ঞার সঙ্গে চিত্রের যেন মিল থাকে, সেদিকে লক্ষ রাখবে।
সমাধানের রাফ বা খসড়া: পরীক্ষার খাতার ডান পাশে যদি সমাধান করো, তবে বাঁ পাশের পৃষ্ঠায় রাফ করতে পারো। কিংবা সমাধানের ডান পাশে ‘বক্স’ করে রাফ দেখাতে পারো।
শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা