প্রথম আলোকে শুভেচ্ছা জানালেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিন ধরে কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে ফুল, কেক, মিষ্টি ও আইসক্রিম এনে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

ফুল ও কেক পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, বিভিন্ন গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠান। শুভেচ্ছা জানানো গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল আই, বাংলাভিশন, বৈশাখী, নিউজ ২৪, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, এবিসি রেডিও, ক্যানভাস (সৌন্দর্য ও ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন), টইটুম্বুর (শিশু-কিশোরবিষয়ক মাসিক পত্রিকা)।

শুভেচ্ছা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), সিটিব্যাংক এনএ, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্রিটিশ কাউন্সিল, প্রাণ-আরএফএল গ্রুপ, ওয়ালটন, মুঠোফোন কোম্পানি সিম্ফনি, ইগলু, আবদুল মোনেম লিমিটেড, তৌফিকা ফুডস, বিজ্ঞাপনী সংস্থা বিটপী, অ্যানেক্স কমিউনিকেশন, ফোরথট পিআর; ড্যাফোডিল ইউনিভার্সিটি, গ্রো এন এক্সেল, রঙ, মাদল, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন, সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন ও প্রথম আলো বন্ধুসভা।