প্রথম বৈশাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়তে চেয়েছিল একলা মেঘে মেঘে
একটি বৈশাখ কামনায়,
রোদের জিভে চোষা সে-প্রেম উদ্বেগে
কোথায় ছিল তার নামও নাই।
নাম তো লেখা ছিল ফলকে হূদয়ের
ঝঞ্ঝা হলে শুধু উন্মোচন,
রক্তে বিপন্ন শ্বেত বা লোহিতের
বেদিশা আহাজারি, সমর্পণ।
সমর্পণে যাওয়া আরতি-গান গাওয়া
কোথায় থাকে সেই ভাষাটি
একটি বিদ্যুৎ-চমকে খুঁজে পাওয়া
অন্তরীণ ভালোবাসাটি।
ভালোবাসার ধীর মেঘলা কিশোরীর
অশ্রুহাসিরেখা ছুঁয়ে
প্রথম বৈশাখ শরীর-অশরীর
জেগেছে প্রেমজলে ধুয়ে।