প্রাণের উৎসবের সঙ্গে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে এস তাবরেজ
কে এস তাবরেজ

গণিত উৎসব এখন সবার কাছে হয়ে উঠেছে অনুসরণীয় দৃষ্টান্ত। শুধু শিক্ষার্থীদের গাণিতিক উৎকর্ষ বিকাশই নয়, গণিতকে আনন্দের উপলক্ষ তৈরি করেছে। এই উৎসব এখন শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে তাদের অভিভাবক, শিক্ষকসহ সব শ্রেণী-পেশার মানুষের কাছে প্রাণের উৎসবে পরিণত হয়েছে। এই উৎসবের জন্য শিক্ষার্থীরা এখন অপেক্ষা করে থাকে। গণিত উৎসবের এই অগ্রযাত্রায় দেশবরেণ্য কয়েকজন গণিতবিদ ও শিক্ষাবিদের অক্লান্ত পরিশ্রমের অবদান সর্বাগ্রে। সাধুবাদ জানাই গণিত অলিম্পিয়াডের সব স্বেচ্ছাসেবককে। আমাদের দেশের ছেলেমেয়েরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে গণিতের মেধার প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সাফল্য লাভ করছে। এসব অর্জন প্রমাণ করেছে, আমাদের দেশের এসব মেধাবী শিক্ষার্থীর মেধা ও দক্ষতা বিশ্বমানের, যা সত্যিকার অর্থেই বড় আনন্দের খবর। বরাবরের মতো এবারও ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষার্থীদের, গণমানুষের প্রাণের গণিত উৎসবের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এই আয়োজনে ডাচ্-বাংলা ব্যাংক সম্পৃক্ত হতে পেরে গর্বিত। ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় বিগত বছরগুলোর মতো এবারের গণিত উৎসবের সব আয়োজনও সফল হবে বলে আমি আশাবাদী। গণিত উৎসবের সব শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও শুভকামনা।

ব্যবস্থাপনা পরিচালক, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড