পড়ুন তাঁদের ভাবনার কথা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্কেডিয়া িশক্ষা প্রকল্প
আর্কেডিয়া িশক্ষা প্রকল্প

১.আপনার স্থাপত্য দর্শনের মূল কথাটা কী?

আমার স্থাপত্য কর্মকাণ্ডগুলো বেশ কয়েকভাবে হয়ে থাকে। প্রথমত, আমার পেশাগত কর্মকাণ্ড; দ্বিতীয়ত, গবেষণা ও জনসচেতনতামূলক কর্মকাণ্ড এবং তৃতীয়ত, শিক্ষা কর্মকাণ্ড। পেশাগত কর্মকাণ্ড অর্থাৎ যে প্রকল্পগুলো রূপায়ণের কাজে নিয়োজিত হই, সেগুলোর ব্যাপারে ব্যবহারকারীদের চাহিদা, আর্থিক সামর্থ্য, নির্মাণ স্থানের বিবেচনা, জলবায়ু, সাংস্কৃতিক ঐতিহ্য, নির্মাণ উপকরণ ও নির্মাণকৌশল এবং ভবিষ্যৎ বসবাসের আশা–আকাঙ্ক্ষার একটি বিশেষণের মাধ্যমে প্রাথমিক ধারণাগুলো রচিত হয়। এখন পর্যন্ত শুধু বাংলাদেশেই কাজ করার সুযোগ পেয়েছি এবং বাংলাদেশের ভৌগোলিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উপাদানগুলো মাথায় রেখে কাজ করি। একটি উন্নত, টেকসই ও আনন্দময় জীবনের জন্য কাজগুলোর রূপ দেওয়াই হয় প্রধান উদ্দেশ্য।

পেশাগত কর্মকাণ্ড ছাড়া গবেষণা ও জনসচেতনতামূলক কাজও করে থাকি। দীর্ঘ ঔপনিবেশিক শাসনের জন্য আমাদের জনমনে স্থাপত্যের ধারণায় বেশ ঘাটতি তৈরি হয়। ফলে স্থাপত্য ও ভৌত পরিবেশ তৈরিতে আমাদের বেশ কাজ করতে হয়। এ ব্যাপারে আমরা এখনো ঔপনিবেশিক আইনকানুন ও ধ্যানধারণা এবং বিদেশিদের কাছ থেকে দান নিয়ে অথবা ধার করে চলছি। আমাদের ভবিষ্যতে ভৌত অবকাঠামোর চিন্তা আমাদের করতে হবে এবং সেই জন্য প্রচুর গবেষণার প্রয়োজন ।

এ ছাড়া যতটুকু শিক্ষা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়েছি, সেখানেও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলোয় সম্পৃক্ত করার চেষ্টা করে থাকি।

২. দেশের সবার জন্য বাসগৃহ নিশ্চিত করার বিষয়ে আপনার ভাবনা কী?

সবার জন্য বাসস্থান আমাদের সংবিধানে জনগণের মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত। এ অধিকার নিশ্চিত করার মূল দায়িত্ব সরকারের। সরকারি কর্মকাণ্ড বেশির ভাগই সরকারি কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানে নিয়োগকৃত। নগর উন্নয়ন কর্তৃপক্ষগুলো জমি অধিগ্রহণ করে প্লটভিত্তিক কিছু পরিকল্পনা করেছে এবং এখনো করছে, যেটা অত্যন্ত সীমিত জনগোষ্ঠীর জন্য করা। এ ধরনের প্রতিটি পরিকল্পিত এলাকা বর্তমানে ঘিঞ্জিময় পরিবেশে রূপান্তরিত হয়েছে ।

সাইফ উল হক
সাইফ উল হক

আমি মনে করি, সবার জন্য আবাসন—এটির একটি সুস্পষ্ট রূপকল্প থাকতে হবে, যেটিতে চাহিদা ও জোগানের একটি বাস্তবসম্মত পরিকল্পনা থাকতে হবে। গ্রাম, ছোট শহর, মাঝারি শহর এবং বড় শহরগুলোর বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার একটি হিসাব থাকতে হবে। বসবাসের জন্য ঘনত্ব ও স্বাস্থ্যসম্মত পরিবেশ—এ দুটির সমন্বয় ঘটাতে হবে। দেশের ভৌত উন্নয়ন মহাপরিকল্পনায় বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। স্থপতিদের এই ভৌত উন্নয়ন মহাপরিকল্পনায় অংশগ্রহণ এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করতে হবে। মহাপরিকল্পনায় প্রথমত বিদ্যমান আবাসনগুলোকে কীভাবে আরও টেকসই করা যায়, সে ব্যাপারে নির্দেশনা তৈরি করতে হবে; নতুন আবাসনের ক্ষেত্রে এগুলোর স্থান নির্বাচন সুচিন্তিতভাবে করতে হবে, যাতে কর্মস্থল ও বাসস্থানগুলোর যোগাযোগ সহজ হয়। নগর এলাকায় প্লটভিত্তিক আবাসন বন্ধ করে যৌথ আবাসনের বন্দোবস্ত করতে হবে এবং সব ধরনের আয়ের মানুষের বসবাসের জন্য উন্মুক্ত করতে হবে। আবাসন রূপায়ণ, পরিকল্পনা প্রণয়ন ও নির্মাণ বেসরকারি সংস্থার হাতে ন্যস্ত করতে হবে এবং সরকার শুধু নিয়ম ও নীতিসম্মত বাস্তবায়ন তদারক করবে। এই কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে ঢেলে সাজাতে হবে।

৩. আপনার নিজের একটি কাজের নাম বলতে বললে কোনটি সম্পর্কে বলবেন?
আমার নির্মিত কাজের সংখ্যা খুবই কম এবং সব কটিই প্রিয়। ফরিদপুরে ব্র্যাকের প্রশিক্ষণ কেন্দ্র, যশোরে বাঁচতে শেখা কেন্দ্র, মহাস্থানে প্রত্নতত্ত্ববিদদের কর্ম ও বাসস্থল, চট্টগ্রামের গোবিন্দ গুণালঙ্কার ছাত্রাবাস এবং সাম্প্রতিক সময়ের আর্কেডিয়া শিক্ষা প্রকল্প। আর্কেডিয়া প্রকল্পটি যেহেতু এখন আগাখান পুরস্কার পাওয়ার পর বেশ আলোচিত, সেটার কথা বলা যায়।