বন্ধুর সহমর্মী হাত (পরের অংশ )

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আঞ্চলিক ও জাতীয় গণমাধ্যমে মুক্তিযুদ্ধের সংবাদ অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশিত হয়। ভারতের রাজনৈতিক দল ও গণমাধ্যমে জনমতের প্রতিফলন ঘটে পূর্ণমাত্রায়। মুক্তিযুদ্ধের অনুকূলে ভারতীয় জনমত কেন প্রভাবিত হওয়ার প্রাথমিক কারণ আবেগজাত মানবিকতাবোধ, দ্বিতীয়ত মুক্তিযুদ্ধের আদর্শিক আবেদন। মুক্তিযুদ্ধের নয় মাস বাঙালির ওপর চলা পাকিস্তান সেনাবাহিনীর নির্বিচার নির্যাতন, গণহত্যা ও ধর্ষণ ভারতীয় জনগণের মধ্যে সহানুভূতি, আবেগ তীব্র করে তোলে। তবে মুক্তিযুদ্ধের চেতনাও কম গুরুত্বপূর্ণ ছিল না। মুক্তিযুদ্ধে অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে গণতন্ত্র ও সমাজতন্ত্র যুক্ত হওয়ায় ভারতের বামসহ উদার রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধকে সক্রিয়ভাবে সমর্থন করে। বাংলাদেশের পক্ষে দৃঢ় ও ঐক্যবদ্ধ জনমতের কারণে ভারত সরকারের পক্ষে সাহসী ও চূড়ান্ত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।
 মোহাম্মদ সেলিম: অধ্যাপক, ইতিহাস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়