বহুনির্বাচনি প্রশ্নে বেশি নজর দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ভালো নম্বর পেতে হলে অবশ্যই পাঠ্যবই ভালোভাবে পড়ে প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি প্রশ্নকাঠামো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।

১ নম্বর প্রশ্ন:
এ প্রশ্নে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে ৫০টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে প্রথম ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক। অন্য ২০টি থাকবে গতানুগতিক ধারার। যেমন: ১. তোমার ছোট ভাই তোমার সঙ্গে মন্দ আচরণ করছে। তুমি কী করবে?
ক. সঙ্গে সঙ্গে শাস্তি দেব
খ. ঘর থেকে বের করে দেব
গ. তার প্রতি সহনশীল হব
ঘ. কখনোই কিছুই বলব না
উত্তর: গ. তার প্রতি সহনশীল হব
২ নম্বর প্রশ্ন:
এখানে ১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। দু-একটি বাক্যে সঠিক উত্তরটি লিখলে পূর্ণ নম্বর পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক লিখে উত্তর বড় করবে না।
৩ নম্বর প্রশ্ন:
এ প্রশ্নে থাকবে মোট ১০টি কাঠামোবদ্ধ প্রশ্ন। ক, খ, গ ও ঘ নম্বর প্রশ্নসহ যেকোনো ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক, খ, গ ও ঘ হলো যোগ্যতাভিত্তিক প্রশ্ন, যার উত্তর অবশ্যই দিতে হবে। প্রশ্নের প্রয়োজনে পবিত্র আল-কোরআন, আল-হাদিস, আল্লাহ তাআলা, হজরত মুহাম্মদ (সা.)-এর উদ্ধৃতি দেবে। উদ্ধৃতি অবশ্যই সঠিক হতে হবে।

শিক্ষক, ন্যাশনাল ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা