বাংলাদেশ টেলিভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চিরসবুজ’ অনুষ্ঠানে কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী। বিটিভিতে ঈদের পরদিন দুপুর ১২টা ১০ মিনিটে প্রচারিত হবে আড্ডা ও গান নিয়ে এই অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন কবির বকুল, প্রযোজনা করেছেন সৈয়দ জামান
‘চিরসবুজ’ অনুষ্ঠানে কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী। বিটিভিতে ঈদের পরদিন দুপুর ১২টা ১০ মিনিটে প্রচারিত হবে আড্ডা ও গান নিয়ে এই অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন কবির বকুল, প্রযোজনা করেছেন সৈয়দ জামান

আনন্দবাড়ি

বিটিভিতে ঈদের দিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক আনন্দবাড়ি। লিখেছেন হারুন রশীদ। প্রযোজনা করেছেন মো. সারোয়ার। অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান, রোজী সিদ্দিকী, নাদের চৌধুরী, শহিদুল আলম সাচ্চু, মাজনুন মিজান, শাহনাজ খুশী, নাদিয়া প্রমুখ।

দেশের বিভিন্ন স্থানে কর্মরত আজমল সাহেবের ছেলেমেয়েরা বাড়িতে আসে ঈদ উদ্‌যাপনের জন্য। তাদের স্বাগত জানানোর জন্য কাজের ছেলে শামনু আর মেয়ে আসমানী অদ্ভুত সব আয়োজন করে। বাড়িতে এসে ছেলেমেয়েরা নিজেদের অবস্থান আর পেশাগত জটিলতার জন্য মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে অবতীর্ণ হয়। এসব দেখে বিরক্ত আজমল সাহেব। বাড়ির ছোট মেয়ে কেয়া আসে খুলনা থেকে। পেশায় চিকিৎসক। ঈদের পর কেয়ার বিয়ে পাকাপাকি করতে চান আজমল হোসেন। বাবার পছন্দ করা পাত্রকে দেখে বেঁকে বসে কেয়া।

ঈদ আনন্দ কাব্যে গানে

বিটিভিতে ঈদের পরদিন বেলা একটায় প্রচারিত হবে অনুষ্ঠান ‘ঈদ আনন্দ কাব্যে গানে’। এখানে ছয়জন কবির ছয়টি কবিতা আবৃত্তি করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, বেলায়েত হোসেন, তামান্না তিথি ও লায়লা আফরোজ। কবিতাগুলোর ভাবনার সঙ্গে মিলে যায়, এমনি ছয়টি গান গেয়েছেন আবিদা সুলতানা, আইয়ুব বাচ্চু ও শাকিলা জাফর, এস ডি রুবেল, অনুপমা মুক্তি, রোমেল ও মুহিন। প্রযোজনা করেছেন মনিরুল হাসান।

অর্কিড নাটকে রিচি সোলায়মান। বিটিভিতে ঈদের পরদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন শামিম আজাদ, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী
অর্কিড নাটকে রিচি সোলায়মান। বিটিভিতে ঈদের পরদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন শামিম আজাদ, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী

আলাদিন

বিটিভিতে ঈদের তৃতীয় দিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক আলাদিন। লিখেছেন ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। অভিনয় করেছেন তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, নওশীন প্রমুখ।

সংসারের টানাপোড়েন আর সমাজের নানা অনিয়মে অতিষ্ঠ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় অর্ক। ওই মুহূর্তে তার সামনে আসে এক অপরিচিত লোক। সে অর্ককে জীবন ও জীবনবোধ সম্পর্কে জ্ঞান দেয়। এরপর থেকে অর্কের জীবন পাল্টাতে থাকে। সব ক্ষেত্রে পরিবর্তন আনতে শুরু করে। সবকিছু পাল্টে যায়।


মাকে আমার পড়ে না মনে নাটকে শবনম ফারিয়া ও ফেরদৌসী মজুমদার। বিটিভিতে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটকটি। লিখেছেন মোহাম্মদ কামরুল ইসলাম, পরিচালনা করেছেন শিমূল সরকার। একজন মায়ের জীবনচিত্র নিয়ে নাটকের কাহিনি।
মাকে আমার পড়ে না মনে নাটকে শবনম ফারিয়া ও ফেরদৌসী মজুমদার। বিটিভিতে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটকটি। লিখেছেন মোহাম্মদ কামরুল ইসলাম, পরিচালনা করেছেন শিমূল সরকার। একজন মায়ের জীবনচিত্র নিয়ে নাটকের কাহিনি।

আনন্দ মেলা
বিটিভিতে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। উপস্থাপনা করেছেন আবেদ খান। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। শিরোনাম সংগীত গেয়েছেন আইয়ুব বাচ্চু, বালাম, কনা ও কোনাল। বিভিন্ন সময়ে ‘আনন্দ মেলা’র উপস্থাপক আবদুল্লাহ আবু সাইয়ীদ, আনিসুল হক, জুয়েল আইচ, সানজিদা আক্তার আছেন এবারের অনুষ্ঠানে। নিজেদের ছবির গানের সঙ্গে অভিনয় করেছেন ফেরদৌস ও জয়া আহসান। গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, নচিকেতা, বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস ও জলের গান। রয়েছে দুটি নাচ। একটিতে অংশ নিয়েছেন শামীম আরা নীপা ও নৃত্যাঞ্চল, অন্যটি সোহেল রহমান, শখ, সোহাগ ও মেহজাবীন। আছে কৌতুক স্কিড।

নৃত্যানন্দ
বিটিভিতে ঈদের দিন বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘নৃত্যানন্দ’। এই অনুষ্ঠানে থাকছে নৃত্য পরিচালক লায়লা হাসান, মিনু হক, হাসান ইমাম, গোলাম মোস্তফা, মুনমুন আহমেদ ও নিলুফার ওয়াহিদের পরিচালনায় নাচ। প্রযোজনা করেছেন মনিরুল হাসান।

সখিনা আমার সখিনা
বিটিভিতে ঈদের তৃতীয় দিন দুপুর ১২টা ১০ মিনিটে প্রচারিত হবে ফকির আলমগীরের একক গানের অনুষ্ঠান ‘সখিনা আমার সখিনা’। প্রযোজনা করেছেন মামুন মাহমুদ


যখন তখন
বিটিভিতে ঈদের তৃতীয় দিন বেলা একটায় প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘যখন তখন’। গ্রন্থনা করেছেন আনজীর লিটন, উপস্থাপনা করেছেন মমরেজ মাহমুদ। অনুষ্ঠানে একটি গানে অংশ নিয়েছেন পুতুল, সাব্বির, লিজা, মুহিন এবং লুমেন। আরও থাকছে নাচ, সমসাময়িক বিষয় নিয়ে কৌতুক নাটিকা, হরর ও ইতালিয়ান সিনেমা নিয়ে বিশেষ পর্ব। এই সময়ের মডেলদের নিয়ে থাকছে মজার পর্ব। এ ছাড়াও রয়েছে সোলস এবং আঁখি আলমগীরের গান। প্রযোজনা করেছেন মো. সরোয়ার মিয়া।