বি নো দ ন : চ ল চ্চি ত্রে স্বী কৃ তি ২ ০ ১ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামার আহমাদ সাইমনের প্রথম ছবি শুনতে কি পাও!
কামার আহমাদ সাইমনের প্রথম ছবি শুনতে কি পাও!

প্রথম তথ্যচিত্রেই বড় পুরস্কার
কামার আহমাদ সাইমনের প্রথম ছবি শুনতে কি পাও!। গত এপ্রিলে প্যারিসে অনুষ্ঠিত ইউরোপের অন্যতম প্রামাণ্যচিত্র উৎসব সিনেমা দ্যু রিলের ৩৫তম আসরে মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ তথ্যচিত্র হিসেবে পেয়েছে সর্বোচ্চ পুরস্কার ‘গ্রাঁ প্রি’।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় আইলায় বিপর্যস্ত মানুষের উঠে দাঁড়ানোর সংগ্রাম নিয়ে নির্মিত এই তথ্যচিত্র আরও পেয়েছে ফিল্ম সাউথ এশিয়ায় জুরি পুরস্কারসহ অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার। ২০১২ সালে বিশ্বের অন্যতম প্রাচীন প্রামাণ্যচিত্র উৎসব ডক-লিপজিগের (জার্মানি) ৫৫তম আসরের উদ্বোধনী-ছবি এবং বিশ্বের বৃহত্তম প্রামাণ্য উৎসব ইডফার (নেদারল্যান্ডস) ২৫তম আসরে আনুষ্ঠানিক ছবির আমন্ত্রণ পেয়েছিল শুনতে কি পাও!।

টেলিভিশন: আরও সম্মানিত

মোস্তফা সরয়ার ফারুকীর বহুলালোচিত চলচ্চিত্র টেলিভিশন ২০১৩ সালেও বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছে। অক্টোবরে ইতালির রোমে অনুষ্ঠিত এশিয়াটিকা চলচ্চিত্র উৎসবে ছবিটি পেয়েছে দুটি পুরস্কার—‘বেস্ট ফিল্ম জুরি’ ও ‘বেস্ট ফিল্ম অডিয়েন্স পুরস্কার’। নভেম্বরে পেয়েছে ভারতের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নেটপ্যাক পুরস্কার’। ডিসেম্বরে পেয়েছে দুটি পুরস্কার—ইন্দোনেশিয়ার জোগজা এশিয়া চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে সেরা ছবি হিসেবে ‘গোল্ডেন হনুমান পুরস্কার’ এবং সবচেয়ে উল্লেখযোগ্য এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে ‘জুরি গ্র্যান্ড পুরস্কার’।

আরগোর অস্কারপ্রাপ্তি
আরগোর অস্কারপ্রাপ্তি

আরগোর অস্কারপ্রাপ্তি
রীতি অনুযায়ী বিশ্ব চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের পর্দা উন্মোচিত হয় বছরের শুরুর দিকেই। এ বছর ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে তারকাদের মিলনমেলা। গ্ল্যামারের ছটায় আর আলো-আঁধারির খেলায় জমকালো এই অনুষ্ঠানে একে একে নাম ঘোষণা করা হয় ৮৫তম একাডেমি অ্যাওয়ার্ডজয়ীদের নাম। মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা সরাসরি হোয়াইট হাউস থেকে ভিডিও লিংকের মাধ্যমে হাতের খামটি খুলে সেরা ছবি হিসেবে বেন অ্যাফ্লেক পরিচালিত আরগোর নাম ঘোষণা করেন। অস্কারের ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন ফার্স্টলেডি পুরস্কারের ঘোষণা দিলেন। এটিও একটি চমক ছিল বৈকি।
 গ্রন্থনা: রানা আব্বাস