বৈশাখী টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেবি নাজনীন
বেবি নাজনীন

বড়ই প্রকৃতিস্থ

বৈশাখী টিভিতে শুক্রবার রাত আটটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক বড়ই প্রকৃতিস্থ। লিখেছেন বিপাশা হায়াত। পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তারিন, নিসা, রাজীব সালেহীন, নয়ন প্রমুখ। রজব আলীর যন্ত্রণায় তার স্ত্রী মদিনার জীবন জর্জরিত। না করে কোনো কাজ, না কোনো আয়। বরং মদিনার বাপের বাড়ির যে সম্পদে তাদের সংসার চলে, সে টাকাও রজব নিজের আরাম-আয়েশের পেছনে খরচ করে। তার হাতখরচের পর মদিনা তাকে বাজারের জন্য যে টাকা দেয়, রজব তা থেকে নিজের শখ পূরণের জন্য টাকা সরিয়ে নেয়। মাঝেমধ্যে সে হারিয়েও যায়। কখন যাত্রাপালা, কখনো সিনেমা, কখনো রমণী—তার শখের শেষ নেই।

সাপলুডু
বৈশাখী টিভিতে ঈদের দিন রাত আটটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক সাপলুডু। লিখেছেন ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন কল্যাণ, মিশু সাব্বির, মম প্রমুখ। সুমনের সঙ্গে দীপার বিয়ে হবে—তা সবাই জানে। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না হলেও এটা নিয়ে কারও কোনো সংশয় নেই। এদিকে দীপার জীবনে ঝড়ের মতোই আসে বাবু। আর বাবুর সঙ্গে দীপার পরিচয়টা সুমনের মাধ্যমেই। সুমন এবং বাবু যেন দুই মেরুর বাসিন্দা। এক সড়ক দুর্ঘটনায় নিহত হয় বাবু। এরপর বাবুর আত্মা সুমন আর দীপাকে একটু একটু করে গ্রাস করতে থাকে। শুরু হয় এক ভয়ংকর খেলা।

একজন নিশিকুটুম ও দ্রৌপদীর গল্প
বৈশাখী টিভিতে বৃহস্পতিবার বেলা তিনটায় প্রচারিত হবে নাটক একজন নিশিকুটুম ও দ্রৌপদীর গল্প। যৌথভাবে লিখেছেন মুহাম্মদ জিয়াউদ্দিন ও ফরহাদ লিমন। পরিচালনা করেছেন মুহাম্মদ জিয়াউদ্দিন। অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী নাগ, মাহমুদুল ইসলাম, সাবিহা জামান প্রমুখ।

শেষের গল্প
বৈশাখী টিভিতে ঈদের দিন বেলা তিনটায় প্রচারিত হবে নাটক শেষের গল্প। লিখেছেন লিটু সাখাওয়াত। পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন সজল, বিন্দু, মীম, কে এস ফিরোজ প্রমুখ। রেহান তার পুরোনো শহরে ফিরে এসেছে। মায়ের মৃত্যু আর টুম্পার সঙ্গে বিচ্ছেদের ফলে এখন সে খুবই নিঃসঙ্গ। যদিও এখন তার টাকার কোনো অভাব নেই। মিতু দরিদ্র পরিবারের সন্তান। কিন্তু ভাবেসাবে বোঝা যায় যে সে অনেক বড়লোকের মেয়ে। আগে রেহানের যে স্বভাব ছিল, মিতুর স্বভাব অনেকটা সে রকমের—বাসাভাড়া বাকি, দোকানে বাকি, ধার-দেনায় জর্জরিত। মানুষ ঠকিয়ে চলে সে। রাস্তায় হঠাৎ পরিচয় হয় রেহান আর মিতুর। রেহানের সঙ্গে শুরু হয় মিতুর চালাকিপনা।