বৈশাখী টিভি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বারা দিয়া কর্তৃক
বৈশাখী টিভিতে ঈদের পরদিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘দ্বারা দিয়া কর্তৃক’। গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন আহসান কবির। অনুষ্ঠানে অতিথি থাকছেন অনন্ত, বর্ষা, থাকছে কুমার বিশ্বজিৎ ও নকুল কুমার বিশ্বাসের গান, মেহজাবীন ও সোহাগের নাচ এবং সজল ও শাওনের কৌতুক পরিবেশনা।

সকল চরিত্র কাল্পনিক
বৈশাখী টিভিতে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিভিন্ন চরিত্র নিয়ে অনুষ্ঠান ‘সকল চরিত্র কাল্পনিক’। উপস্থাপনা করেছেন সাজু খাদেম, পরিচালনা করেছেন লিটু সোলায়মান।
মজার এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে নবাব সিরাজউদ্দৌলা, বাকের ভাই, মজনু, গুপী গাইন-বাঘা বাইন, চন্ডিদাস, লাইলী-মজনু, হিমু, দেবদাস, আলাদীনের দৈত্য, মাইকেল জ্যাকসন, বনলতা সেন, লর্ড ক্লাইভ এবং চন্দ্রমুখী চরিত্রগুলোকে নিয়ে।
