প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে এক তরুণীর গণধর্ষণ ও মৃত্যুর পর সারা ভারত প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়ে। ২০১৩ সালের সারাটি বছর সারা ভারতজুড়ে ব্যাপক প্রতিবাদ চলে। প্রবল জনমতের চাপে ভারতের নারী নির্যাতনসংক্রান্ত আইন সংশোধন করে অপরাধীদের মৃত্যুদণ্ড ও সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ডের বিধান করা হয়। দিল্লির ধর্ষণ মামলার বিচার নয় মাস চলার পর ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর দিল্লির এক আদালত চার ধর্ষণকারীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।