মনে রাখবে তথ্যবহুল বাক্যগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন অনুযায়ী যথাযথ উত্তর লিখলে ভালো নম্বর পাবে।
১ নম্বর প্রশ্ন: ১ নম্বর প্রশ্নটি থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। এর মধ্যে ৩০টি হবে যোগ্যতাভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের বিপরীতে চারটি বিকল্প উত্তর থাকবে। তোমাকে সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখতে হবে। যেমন—
১. তোমার বন্ধু নাহিন গ্রামে বাস করে। তাদের অনেক গরু ও ছাগল আছে। গরু ও ছাগলের গোবরগুলো কী করা উচিত?
ক. এগুলো সার হিসেবে ব্যবহার করা খ. পুড়িয়ে ফেলা গ. শুকিয়ে সংরক্ষণ করা ঘ. এগুলো পুকুরে বা নদীতে ফেলে দেওয়া
উত্তর: ক. এগুলো সার হিসেবে ব্যবহার করা।
যোগ্যতাভিত্তিক প্রশ্ন সাধারণত আমাদের নিকট পরিবেশের বিভিন্ন বিষয়ের আলোকে প্রণীত হয়ে থাকে। তাই প্রস্তুতিটাও ভালো হওয়া দরকার। আর অন্য ২০টি বহুনির্বাচনি প্রশ্নের জন্য প্রতিটি অধ্যায়ের শেষে অনুশীলনীতে প্রদত্ত ‘বহুনির্বাচনি প্রশ্ন’ এবং পাঠ্যবইয়ের প্রতিটি তথ্যপূর্ণ বাক্য বুঝে পড়তে হবে। তবেই সব কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে।
২ নম্বর প্রশ্ন: ২ নম্বর প্রশ্ন থাকবে সংক্ষেপে উত্তর প্রশ্ন। এখানে ১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ক্ষেত্রে কেবল প্রাসঙ্গিক উত্তরটি লিখতে হবে। প্রতিটি প্রশ্নের যথার্থ ও প্রাসঙ্গিক উত্তরের জন্য নম্বর থাকে ১। তাই দু-একটি বাক্যে সঠিক উত্তরটি লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। পাঠ্যবইয়ের অনুশীলনীতে প্রদত্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর নিয়মিত পড়বে, রিভিশন দেবে ও লিখবে।

৩ নম্বর প্রশ্ন: মোট ১০টি কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে। ক, খ, গ, ঘ নম্বর প্রশ্নসহ যেকোনো সাতটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ক, খ, গ ও ঘ যোগ্যতাভিত্তিক প্রশ্ন, যার উত্তর অবশ্যই লিখতে হবে। সুতরাং, পাঠ্যবইয়ের প্রতিটি বিষয়বস্তু বুঝে পড়লে যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবে। কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তরে ভূমিকা, উপসংহার বা মন্তব্য লেখার প্রয়োজন নেই। শুধু প্রশ্নের চাহিদা ও নির্দেশনা অনুসারে কারণ/ পার্থক্য/ তথ্য/ তত্ত্ব/ যুক্তি উপযুক্ত বাক্যে লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক কোনো কিছু লিখবে না। যেকোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে প্রশ্নে কী চেয়েছে, সে নির্দেশনা অনুযায়ী লিখবে।

পিয়ারা আক্তার, প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা