মাদ্রাসা শিক্ষক রঞ্জিত কুমারের ভূবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঞ্জিত কুমারকে আর দিনমজুরের কাজ করতে হয় না
রঞ্জিত কুমারকে আর দিনমজুরের কাজ করতে হয় না

প্রায় ছয় বছর আগের কথা। ভরদুপুর। মাথার ওপর প্রখর রোদ ছড়াচ্ছে সূর্য। কাঁধে ইটের বোঝা নিয়ে ইটভাটার ইট সরাচ্ছেন একজন শ্রমিক। দর দর করে ঘাম ঝরছে তাঁর শরীর থেকে। সৈয়দপুর উপজেলার কামারপুকুর এলাকার একটি ইটভাটায় এ দৃশ্য চোখে পড়ে সে সময়। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি একজন মাদ্রাসাশিক্ষক। মাদ্রাসায় শিক্ষকতা করলেও সেখানে বেতন না হওয়ায় এক বেলা শিক্ষকতা করে অন্য বেলায় তিনি এভাবে দিনমজুরি করে সংসার চালান।
২০১১ সালের ৯ মার্চ ‘এক বেলা শিক্ষকতা অন্য বেলা দিনমজুরি’ শিরোনামে প্রথম আলোর শেষের পৃষ্ঠায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনটি প্রকাশের পর দেশ–বিদেশের অসংখ্য পাঠক শিক্ষক রঞ্জিতের পাশে দাঁড়ান। প্রথম আলোর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় শিক্ষক রঞ্জিতের একটি থাকার ঘর ও মাদ্রাসাটির একটি শ্রেণিকক্ষ করে দেওয়ার। এর সঙ্গে যুক্ত হন অনেকে। মাদ্রাসার জন্য দেওয়া হয় একটি শ্রেণিকক্ষ, শিক্ষার্থী–শিক্ষকদের জন্য চেয়ার, টেবিল, বেঞ্চ, টয়লেট, টিউবওয়েল। শিক্ষক রঞ্জিতের পরিবারের জন্য করে দেওয়া হয় থাকার ঘর, টয়লেট ও টিউবওয়েল।
প্রায় ছয় বছর পর এখন কেমন আছেন দিনমজুর মাদ্রাসাশিক্ষক রঞ্জিত স্যার? জানতে ২৫ অক্টোবর বিকেলে নীলফামারী জেলা সদরের সোনারায় ইউনিয়নের বেড়াকুটি বড়ুয়া দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা গেল, মাদ্রাসা ছুটি দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বেরিয়ে আসছেন শিক্ষক রঞ্জিতসহ অন্য শিক্ষক–কর্মচারীরা।
রঞ্জিত কুমার রায় বলেন, ‘প্রথম আলো ও শুভানুধ্যায়ীদের দেওয়া অর্থে বাড়ির পাশে ক্যানেলের বাজারে ছোট করে একটি ওষুধের দোকান দিই। এখন এক বেলা শিক্ষকতা করে অন্য বেলা ওষুধের দোকানে বসি, গ্রামে ওষুধ বিক্রি কম হয়, পুঁজির অভাবে সেটি ধরে রাখা যাচ্ছে না।’