প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে প্রথমবারের মতো অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই সরকারবিরোধী বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। মুসলিম ব্রাদারহুড ও প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে জনবিক্ষোভ চরম রূপ নেয় ২০১৩ সালের জুনে। লাখ লাখ মানুষ কায়রোর রাস্তায় নেমে পড়ে, মুরসির পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে পড়ে মিসর, গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে ৩ জুলাই সেনাপ্রধান সংবিধান স্থগিত করে প্রেসিডেন্ট মুরসিকে পদচ্যুত করেন।