মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি কি জেনেছি সেই দ্বাদশ মুহূর্ত! সেই আঠার মুহূর্ত!
না-জেনে না-বুঝে শুধু ভোগ করি ছয় রাশি

কুম্ভ মীন দুই পাশে এসে বসে। সমুখে কুলালচক্র। কুম্ভ কয়,
ওরে মীন, অগ্নিবর্ণ হতে হয়, ক্রমে ছাইবর্ণ হয়ে যেতে হয়
তারপর। আমাদের মৌহূর্তিকী গতি। কখনো দ্বাদশ, ঘুমাবার
আগে, নগ্নরূপে, কখনো আঠার। সেই ক্ষণে, চন্দ্রপুষ্প দুলে
ওঠে সলিল-ভিতরে।

মীন কয়, খুদকুঁড়ো তুমি করেছ ভক্ষণ। রজোদ্রিক্ত প্রজা হয়ে,
সূক্ষ্মদেহে, রয়েছ সংসারে। তবু কেন, দুচোখ মদ-ঘূর্ণিত,
কেন ঘন ঘন আমাদের গায়ে
তরুচ্ছায়া, স্বপ্নচ্ছায়া, চন্দ্রচ্ছায়া এসে পড়ে!