শুভার্থীদের মিলনমেলায় বিশিষ্টজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যচিত্রে জাতীয় সংগীত বেজে উঠলে দাঁড়িয়ে সম্মান জানান অতিথিরা
তথ্যচিত্রে জাতীয় সংগীত বেজে উঠলে দাঁড়িয়ে সম্মান জানান অতিথিরা

প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিসম্মিলনীতে দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। গতকাল শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রথম আলোর শুভার্থীদের মধ্যে এসেছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট

রাজনীতিবিদদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, খন্দকার মাহবুব হোসেন ও ইনাম আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপদেষ্টা মনজুরুল আহসান খান, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, আওয়ামী লীগের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহ, সাবেক চিফ হুইপ আবদুস শহিদ, কাজী রোজী, সিমিন হোসেন, নুরুন্নবী চৌধুরী ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবং জাসদের সাংসদ শিরীন আখতার ও নাজমুল হক প্রধান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী প্রমুখ।

(বঁা থেকে) সাইফুল ইসলাম, আবদুল্লাহ ও মাবিয়া আক্তারকে নিয়ে প্রদর্শিত হয় একটি ​তথ্যচিত্র
(বঁা থেকে) সাইফুল ইসলাম, আবদুল্লাহ ও মাবিয়া আক্তারকে নিয়ে প্রদর্শিত হয় একটি ​তথ্যচিত্র

বিশিষ্টজনদের মধ্যে ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ-উদ্দিন আহমেদ খান, রোকিয়া আফজাল রহমান, সুলতানা কামাল ও গীতিআরা সাফিয়া চৌধুরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, সৈয়দ আবুল মকসুদ, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক দিলারা চৌধুরী, মুহাম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুজনের বদিউল আলম মজুমদার প্রমুখ।
বিদেশি কূটনীতিকদের মধ্যে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনিয়ের, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু ও সিঙ্গাপুরের কনসাল ডেরিল লাউ। এ ছাড়া ডেনমার্কের উপরাষ্ট্রদূত জ্যাকব হাউগার্ড, দক্ষিণ কোরিয়ার উপরাষ্ট্রদূত কোয়াক সাম-জু ও চীনা দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা লি গুয়ানজু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সাবেক কূটনীতিকদের মধ্যে ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী, মহিউদ্দিন আহমেদ, মো. তৌহিদ হোসেন এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তৌফিক আলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও অভিনেতা চঞ্চল চৌধুরী
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও অভিনেতা চঞ্চল চৌধুরী

শিক্ষকদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস ও টেকনোলজি খুলনার উপাচার্য এ এন এম আবদুল্লাহ প্রমুখ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মধ্যে ছিলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত) জাবেদ পাটোয়ারি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম, এসবির ডিআইজি মাহবুব হোসেন, পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম শহিদুর রহমান, ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. আবদুল আলীম মাহমুদ ও ডিবির যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন প্রমুখ।

দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল
দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল

ছিলেন র্যাব সদর দপ্তরের পরিচালক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, র্যাব-১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, র্যাব-৩-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সারোয়ার, র্যাব-১০-এর পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, র্যাব-২-এর পরিচালক আজাদ হোসেন ও র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
উপস্থিত ছিলেন সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ ও নির্বাচন কমিশনার আবদুল মোবারক।
অনুষ্ঠানে এসেছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হেলাল উদ্দিন নিজামী ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।
বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকারদের মধ্যে ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, এফবিসিসিআইয়ের সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি মীর নাসির হোসেন, এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, বার্জার পেইন্টস বাংলাদেশের এমডি রূপালী চৌধুরী, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হোসেন খালেদ, বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সাবেক সভাপতি আফতাব-উল ইসলাম, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নুরুল আমিন, ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া, এনসিসি ব্যাংকের এমডি গোলাম হাফিজ আহমেদ, আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসির এমডি মমিনুল ইসলাম, সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি ফারুক মঈনুদ্দীন, সোস্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি এ এম এম ফরহাদ, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মফিজুর রহমান।

সংগীত পরিবেশন করছেন প​ারভেজ, এলিটা, বাপ্পা ও কনা
সংগীত পরিবেশন করছেন প​ারভেজ, এলিটা, বাপ্পা ও কনা

সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, সংবাদ প্রতিদিন সম্পাদক আবেদ খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
চিকিৎসকদের মধ্যে ছিলেন অধ্যাপক রশীদ-ই-মাহবুব, অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, ডা. সামন্ত লাল সেন, অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, এ বি এম মাকসুদুল আলম, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক অনুপ কুমার সাহা, অধ্যাপক এ বি এম জামাল প্রমুখ।

(বাঁ থেকে) সেলিনা হোসেন, কবরী সারোয়ার, শামীম আরা নীপা ও অদিতি মহসিন
(বাঁ থেকে) সেলিনা হোসেন, কবরী সারোয়ার, শামীম আরা নীপা ও অদিতি মহসিন

ক্রীড়াঙ্গন থেকে এসেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, ক্রীড়া ব্যক্তিত্ব বশির আহমেদ, রানী হামিদ, সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি, ফজলুর রহমান বাবুল, সাবেক ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, হাসানুজ্জামান খান, শেখ মোহাম্মদ আসলাম, কায়সার হামিদ, আমিনুল হক, আলফাজ আহমেদ, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা, টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু, ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা, জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন নারী নেত্রী সালমা খান, আয়েশা খানম, মালেকা খানম, খুশী কবির ও অ্যারোমা দত্ত।

সেলফি তুল​েছন সংগীত ও অভিনয়শিল্পীরা
সেলফি তুল​েছন সংগীত ও অভিনয়শিল্পীরা

শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন কবরী, নাসির উদ্দীন ইউসুফ, দিলারা জামান, ফকির আলমগীর, তপন চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা, জুয়েল আইচ, সামিনা চৌধুরী, শামীম আরা নীপা, অদিতি মহসিন, শহীদুল আলম সাচ্চু, নাঈম, চঞ্চল চৌধুরী, রোজী সিদ্দিকী, নিরব, বাঁধন, দীপা খন্দকার, কামার আহমাদ সাইমন, শওকত আলী ইমন, তনিমা হামিদ, তিশমা, কুসুম শিকদার, স্বাগতা, সুষমা, কোনাল, বৃন্দাবন দাস, শহীদ, সারা আফরিন, সামিনা প্রেমা, আনজাম মাসুদ, শফিক তুহিন, বিদ্যা সিনহা মিম, বন্যা মির্জা, সুজানা, লিজা, মাজনুন মিজান, বেলাল খান, পূজা, ইরেশ যাকের, মারিয়া নূর প্রমুখ।

মঞ্চে প্রথম আলোর অামন্ত্রণে আসা বিদেশি অতিথিরা
মঞ্চে প্রথম আলোর অামন্ত্রণে আসা বিদেশি অতিথিরা