স্মৃতিতে আশীষ স্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশীষ কুমার পাঠক। ছবি: লেখক
আশীষ কুমার পাঠক। ছবি: লেখক

উচ্চ মাধ্যমিক পাস করার পর আমি স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া-লেখার সুযোগ করে নিয়েছিলাম। যদিও আমি এখন বাংলাদেশে অবস্থান করছি...কিন্তু স্যারের অবদান ছাড়া এসব সম্ভব ছিল না। আমার জীবনে সবচেয়ে স্মরণীয় এবং গুরুত্বপূর্ণ স্মৃতিকথা স্যারকে নিয়ে।

আমার প্রিয় শিক্ষকের নাম হলো আশীষ কুমার পাঠক। উনি খুবই মেধাবী এবং সৎ মানুষ। আমার জীবনে ওনার অবদান অবিস্মরণীয়। আমি যখন নবম শ্রেণিতে ভর্তি হয় তখন আমি মানবিক বিভাগে ক্লাস করা শুরু করি। কিন্তু স্যার আমাকে এক প্রকার জোর করেই আমার মাকে বুঝিয়ে আমাকে বিজ্ঞান বিভাগে ক্লাসে নিয়ে আসেন। এরপর রেজিস্ট্রেশনও করিয়ে দেন। পড়া-লেখায় আমি ভালোই ছিলাম। হাতের লেখাও ছিল অনেক সুন্দর। আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। কিন্তু স্যার সেসব জানতো এবং এক প্রকার ফ্রিতেই উনি স্কুলে আমাকে প্রাইভেট পড়াতেন।

সুজন বড়ুয়া। ছবি: লেখক
সুজন বড়ুয়া। ছবি: লেখক

লেখক: সুজন বড়ুয়া