সড়কের নাম প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামের মানুষের অনুরোধেই এই সড়কের নাম রাখা হয়েছে ‘প্রথম আলো’ সড়ক
গ্রামের মানুষের অনুরোধেই এই সড়কের নাম রাখা হয়েছে ‘প্রথম আলো’ সড়ক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া-সুন্দরপুর ভায়া মহাদেবপুর সড়কটি ছিল চলাচলের অযোগ্য। চার কিলোমিটার ওই সড়কের দুই প্রান্তে তিনটি গ্রামের মানুষের বসবাস। এই তিন গ্রাম ও পার্শ্ববর্তী আরও বেশ কয়েকটি গ্রামের মানুষ চলাচল করত ওই সড়ক দিয়ে। কিন্তু বর্ষা মৌসুমে ঘর থেকে বের হতে পারত না কেউই। বন্ধ করে দেওয়া হতো স্কুল।
২০০৭ সালের জুলাই মাসে এই খবর ছাপা হয় প্রথম আলোয়। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্দেশে দুই মাসের মধ্যে সেখানে তৈরি হয় পিচঢালা পথ।
উদ্বোধনের সময় তিন গ্রামের মানুষের দাবি ছিল সড়কটির নাম যেন প্রথম আলোর নামে হয়। সেই দাবির পরিপ্রেক্ষিতে অতিথিরা মঞ্চে ঘোষণা দেন এবং পরবর্তী সময়ে উপজেলা ও জেলা সমন্বয় কমিটি থেকে সড়কটির নামকরণ চূড়ান্ত করেন তাঁরা। সেই থেকে চার কিলোমিটার সড়কটির নাম হয় ‘প্রথম আলো সড়ক’।