৪টি আবশ্যিকসহ উত্তর দিতে হবে ১০টি প্রশ্নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিত বিষয়ে প্রশ্ন থাকবে ১৩টি। এর মধ্যে প্রশ্নক্রমিক ১, ২, ৩ ও ১৩ অবশ্যই দিতে হবে। আর অবশিষ্ট ৯টি প্রশ্নের মধ্য থেকে তোমাকে উত্তর দিতে হবে ৬টি। প্রশ্নের ধারাবাহিকতায় ১ নম্বর প্রশ্নটি থাকবে যোগ্যতাভিত্তিক নৈর্ব্যক্তিক প্রশ্ন। যেমন প্রশ্নটি যদি হয় এমন: [১] ৯৯৯৯৯ কে ১ লাখ করতে হলে কী করতে হবে? ক) ১ বিয়োগ করতে হবে খ) ১ যোগ করতে হবে গ) ১০ যোগ করতে হবে ঘ) ১০ দিয়ে গুণ করতে হবে।

খুব সহজেই তুমি এই হিসাবটি করে নিতে পারো। কারণ, তুমি নিশ্চয় জানো, ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯৯ এর পরের রাশি ৬ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ ১০০০০০। কাজেই ৯৯৯৯৯ এর সঙ্গে ১ যোগ করলেই ১০০০০০ হবে। অর্থাৎ তুমি উত্তর লিখবে: খ) ১ যোগ করতে হবে।

এভাবে ১ নম্বর প্রশ্নে তোমার জ্ঞান, অনুধাবন ও প্রয়োগদক্ষতা যাচাইয়ের জন্য থাকবে ১০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন। সঠিক অনুশীলন ও যথার্থ চর্চা থাকলে এই প্রশ্নের উত্তর দেওয়া তোমার জন্য খুবই সহজ হবে। ২ নম্বর প্রশ্নে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে ১০টি প্রশ্নের মধ্যে পাঁচটি থাকবে যোগ্যতাভিত্তিক। যেমন প্রশ্ন যদি হয় এমন: ক) ১ ডজন ডিমের দাম ৪৮ টাকা হলে, ৬টির দাম কত? এই ক্ষেত্রে তোমার যথার্থ উত্তর হবে:

(ক) ১ ডজন = ১২টি

এখানে,  ১২টি ডিমের দাম  ৪৮ টাকা

        ১ ”    ”     ”   (৪৮¸১২) টাকা

                     = ৪ টাকা

        ৬”     ”     ”   (৪´৬) টাকা

                          = ২৪ টাকা।

অথবা, লিখতে পারো:

১টি ডিমের দাম(৪৮¸১২) টাকা=৪ টাকা

৬টি ডিমের দাম (৪´৬) টাকা

                    = ২৪ টাকা।

এভাবে প্রশ্নের চাহিদা অনুসারে ২ নম্বর প্রশ্নে তোমাকে উত্তর দিতে হবে ১০টি সংক্ষিপ্ত প্রশ্নের। আর এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যথার্থভাবে অনুশীলনের জন্য তোমার পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়, উদাহরণ ও অনুশীলনীর ছোট ছোট অঙ্কগুলো বারবার অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে হবে। আবশ্যিক ৩ নম্বর প্রশ্নটি সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। এই প্রশ্নটি থাকবে চার প্রক্রিয়া-সম্পর্কিত সমস্যাবলি থেকে। যেমন প্রশ্ন যদি হয় এমন: [৩] ১২টি খাতা ও ৬টি কলমের মূল্য একত্রে ৬৩০ টাকা। ১টি কলমের মূল্য ২৫ টাকা হলে—

ক) ৩টি কলমের মূল্য কত?

খ) ৬টি কলমের মূল্য কত?

গ) ১২টি খাতার মূল্য কত?

ঘ) ৬টি খাতার মূল্য কত?

ঙ) ১টি খাতা ও ১টি কলমের মূল্যের পার্থক্য কত?

যথার্থ নমুনা উত্তর:

৩ নম্বর প্রশ্নের উত্তর:

(ক)

১টি কলমের মূল্য ২৫ টাকা

৩টি ” ” (২৫´৩) = ৭৫ টাকা।

(খ)

১টি কলমের মূল্য ২৫ টাকা

৬” ” ” (২৫´৬) = ১৫০ টাকা।

(গ)

১২টি খাতা ও ৬টি কলমের মূল্য একত্রে ৬৩০ টাকা

               ৬টি কলমের মূল্য (-)    ১৫০ টাকা

সুতরাং ১২টি খাতার মূল্য               ৪৮০ টাকা

(ঘ)

    ১২টি খাতার মূল্য ৪৮০ টাকা

  ১” ”     ” (৪৮০¸১২) = ৪০ টাকা

 ৬” ”     ” (৪০´৬) টাকা = ২৪০ টাকা।

(ঙ)

১টি খাতার মূল্য       ৪০ টাকা

১টি কলমের মূল্য (-) ২৫ টাকা

      পার্থক্য    ১৫ টাকা

অথবা, ১টি খাতা ও ১টি কলমের মূল্যের পার্থক্য ১৫ টাকা।

প্রশ্নের ধারা অনুসারে ৪ নম্বর প্রশ্ন থেকে ১২ নম্বর প্রশ্ন পর্যন্ত মোট ৯টি কথার অঙ্ক থাকবে। এই ৯টি থেকে তোমাকে সমাধান করতে হবে ৬টি।

সমাধানে যা মনে রাখবে:

ক) প্রশ্ন ভালোভাবে পড়ে বুঝে সমাধান করবে।

খ) আগে ভেবে নেবে প্রশ্নে কী চেয়েছে, কোন নিয়মে সমাধান করতে হবে। তারপর সমাধান করবে।

গ) প্রতিটি সমাধান শেষে প্রশ্নের সঙ্গে মিলিয়ে রিভিশন দেবে।

ঘ) সমাধানের কোনো স্তরে ভাগ বা গুণ থাকলে সেই ভাগ বা গুণ সমাধানের পাশে করে দেখাবে।

ঙ) ভগ্নাংশের ‘কাটাকাটি’গুলো পরিষ্কার, স্পষ্ট ও নির্ভুল হতে হবে। ৬টি সমস্যার সমাধান শেষে আবার সমাধানগুলো রিভিশন দেবে। কোথাও ভুল হলে এক টানে কেটে দিয়ে তা স্পষ্ট করে লিখবে। ওভার রাইটিং করবে না।

সমধানের রাফ বা খসড়া: রাফ বা খসড়া কিংবা, যোগ বিয়োগ, গুণ, ভাগ হিসাব করার জন্য আলাদা পৃষ্ঠা বা প্রশ্নপত্র ব্যবহার করবে না। পরীক্ষার খাতার ডান পাশে যদি সমাধান করো, তবে বাঁ-পাশের পৃষ্ঠায় রাফ করতে পারো। কিংবা সমাধানের ডানপাশে ‘বক্স’ করে রাফ দেখাতে পারো।

জ্যামিতি: জ্যামিতি অংশের প্রশ্নটি থাকবে ১৩ নম্বর প্রশ্নে। এই প্রশ্নটি অবশ্যই দিতে হবে। জ্যামিতির চিত্র অবশ্যই পেনসিল দিয়ে আঁকবে। সংজ্ঞার সঙ্গে চিত্রের যেন মিল থাকে, সেদিকে লক্ষ রাখবে। সংজ্ঞা লেখার ক্ষেত্রে আগে সংজ্ঞা লিখবে, তারপর চিত্র দেবে। আর অঙ্কন, বর্ণনা কিংবা পরিমাপ নির্ণয়বিষয়ক প্রশ্নের জন্য আগে চিত্র আঁকবে, তারপর প্রশ্নের চাহিদা ও চিত্র অনুযায়ী বর্ণনা বা পরিমাপ যথার্থভাবে লিখবে। জ্যামিতির চিত্র আঁকার জন্য ভালো মানের লেড পেনসিল (২বি) ব্যবহার করবে।

 
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা